সনেট কবিতা , বাংলার হৃদয় ।।
********* পরিবেশ বন্ধু
বাংলার চেনা মুখ [সনেট
মোহাম্মদ মাসুদ মিয়া শাহি
ঊষার আকাশে ফুটে উটে রাঙ্গা রবি
সবুজ এক দেশ যেন শ্যামল ছবি ।
মাটে মাটে দুলে কত সোনার ফসল
গাছে গাছে ফুলে ফলে রঙ্গিন চিত্রল ।
হাজার শাখা নদী বয় আপন বেগে
সুর তুলে মাঝি গায় ভাটিয়ালী রাগে ।
মাটি খুঁড়ে কৃষাণ সোনার স্বপ্ন বুনে
রাখাল বাজায় বাঁশি হাসি আর গানে ।
এদেশের রুপ দেখে দুচোখ জুড়ায়
শান্তির অমিয় সুধা নদী বয়ে যায় ।
বিশ্ব মাঝে গৌরবের এদেশ আমার
কত মমতায় গড়া নেই জুড়ি তার ।
এদেশের বিরুচিত ইতিহাস গাঁথা
শেষ নেই তাই জানি এত রুপকথা ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


