মনে কি লয়না একবার কাছে এসে কথা কও ।।
ফাগুনেরও দিন বহিল ফুটল গাছে ফুল
নিত্য সেথা মধুলোভী ভ্রমরে খায় দুল
আমার তখন কি জানি হয় খবর নাহি লও ঐ
বনের পাখি ডাকে সুরে বইসা গাছের ডালে
প্রান বন্ধুয়া বাজায় বাঁশি অতি শয় নিরলে
এত কিছু দেখেও তুমি কেমনে একা সও ঐ
নদীর জলও টলমল ঢেউ লাগে যে তীরে
কত স্বপন ভাসায় লইয়া বন্ধুর বুকে ভিড়ে
কেমন পাষাণ হইয়া তুমি আর না কথা দাও ঐ
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



