**************
আমি কবি , সৃষ্টিই আমার ছন্দ
প্রকৃতি আমার খাতা
মহাশুন্য আমার বিস্ময় , আনন্দ
ইচ্ছেরা ফুল পাতা ।।
আমি ভাবুক , গবেষণা আমার কাজ
ভাবনা আমার সাথি
বসনে সদাই সততার সাজ
মগজে ফুটাই জ্ঞান দিবারাতি ।।
আমি প্রেমিক , খোলা ভালবাসার দ্বার
পরকে আপন জানি
রুদ্ধ করে অন্যায় অবিচার
মুছে ফেলি যত সব গ্লানি ।।
আমি দুরন্ত , দূর্বার চেতনা জ্বেলে
অনির্বাণ বজ্রকণ্ঠসুর
দিপ্ত শপথে রুদ্ধ দোয়ার খুলে
বাজাই শান্তির বাঁশী সুমধুর ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



