**********
তোমারে চেয়েছি শুন্যতার মাঝে
বিনিদ্র রজনী কত করেছি পার
শান্ত এ বুক আজ ভরা কাল সাঁঝে
হয়নিকো মিলন তোমার আমার ।
কত স্বপ্নের জাল বুনে বুনে
একাকি কেটেছে কতনা প্রহর
হন্য হয়ে কতই কাননে ,বনে
ফুলের ঘ্রানে তাই হয়েছি ভ্রমর । ।
তোমারে চেয়েছি হৃদয়ের নীড়ে
আঁকাবাকা মেঠু পথে নয়ন মেলে
উৎসুক লগনে সেই স্মৃতি ভিড়ে
যখন তুমি প্রথম কাছে এসেছিলে ।
তোমারে চেয়েছি জীবনের ভেলায়
কত যে আশার বানী জমা এ বুকে
সেই তুমি মায়াবিনী মজে খেলায়
অন্যর হাত ধর হাসিল লোকে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



