আষাঢ়ে দিন
+++++++++++++
বহু প্রতিক্ষিত বৃষ্টিতে সয়লাব বাংলার প্রকৃতি
যৌবনা নদীতে নামে ঢল
চারিদিকে ভেজা বন ,পথ পত্তর
আসে দাবিয়ে বর্ষার জল ।
ভাটি বাংলায় হাওরের বুকে গ্রামগুলি যেন দ্বীপ
সাগরের মত সদাশয় উটে ঢেউ
চলে কত যান দুলেদুলে স্বপ্ন
আবার গভীর জলে মাছ ধরে জেলেদের কেউ ।
পাখি আর হাঁসেরা সোনালী ডানা মেলে
ডুব সাঁতার দেয় বিচিত্রতায়
দুরন্ত শিশুরাও বর্ষার জলে নামে
অবাধ সাতারে ভাসে কভু আষাঢ়ের আনন্দভেলায় ।।
মাঠ ঘাট কাদাময় ,মেঠূ পথ থাকে পিচ্ছিল
বর্ষায় নামে হটাৎ ঝমঝম বৃষ্টি
গ্রামের বৃক্ষ তরুলতায় লাগে দোলা
ভিজে যায় আষাঢ়ে সমুদয় সৃষ্টি ।।
এম, জি, আর , মাসুদ রানা
কবি
২১ / ৬ / ২০১৪ ং
মিরপুর
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



