
******************** পরিবেশ বন্ধু
সামুর সবাইকে জানাই মহান ঈদুল আযহার শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো অভিনন্দন ।
প্রতি বছর বিশ্ব মুসলিমের দ্বারে উৎসবের ঘনঘটা নিয়ে আসে দুটি ঈদ ১ম টি ঈদুল ফেতর আর ২য় টি হল ঈদুল আযহা ।
ঈদুল আযহার তাৎপর্য
বহুকাল আগে মহান আল্লাহ পাক ইব্রাহিম আঃ কে পরীক্ষা স্বরূপ প্রিয় জিনিস কোরবানি করার কথা জানিয়ে দিলে , আল্লাহর নবী বাচাই করে ১০০ উট কোরবানি করলেন , আল্লাহ পাক বললেন হয়নি , তিনি ১০০ গরু কোরবানি করলেন আল্লাহ পাক বললেন হয়নি , তিনি ১০০ মেষ কোরবানি করলেন আল্লাহ পাক বললেন হয়নি । তিনি গভীর চিন্তায় মগ্ন শেষে সিদ্ধান্তে উপনিত হলেন প্রিয় জিনিস একমাত্র শিশু পুত্র ইসমাইল আ কে তিনি আল্লাহর নামে কোরবানি করে দেবেন ।
ঘোড়ায় চড়ে মা হাজেরার নিকট থেকে শিশু পুত্রকে নিয়ে আসার সময় শয়তান শিশু ইসমাইল আ কে কানেকানে বললেন হে ইসমাইল তোমার আব্বাজান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তুমি এক্ষুনি পালাও । শিশু ইসমাইল দোয়া পড়লেন লাহাওলাকুয়াতা ইল্লাবিল্লাহি আলিউল আযিম , হে শয়তান দূর হও তোর স্থান একমাত্র জাহান্নাম । আমার পিতা আমাকে যদি আল্লাহর নামে কোরবান করে দেন সে তো অনেক ছওয়াবের ব্যাপার ।
যথাসময় পিতা পুত্র উভয়েই চোখ বেধে নিলেন , যেন এতে মায়া মোহ না আসে । হিরার দ্বারের চুরি শিশু ইব্রাহিম আ এর গলায় চালালেন , আল্লাহর পক্ষ হইতে সাথে সাথে জিব্রাইল আ শিশু ইস্মাইল আ কে সরিয়ে একটি মেষ চুরার নিচে ধরলেন , সেটাই কোরবানি হল , ইব্রাহিম আ থর থর করে কাঁপতে লাগলেন । আল্লাহ পাক বললেন হে আমার নবী তুমি ভাল ভাবেই আমার পরীক্ষায় উত্তিন্ন হয়েছ । এভাবে আমার বান্ধাগন যেন পশু কোরবানির মাধ্যমে তার প্রভুর মহিমা ঘোষণা করে এবং শূক্রিয়া আদায় করে ।
মহান ইব্রাহিম আ এর আদর্শ এবং আল্লাহর প্রতি তার প্রবল ঈমান তার সন্তান কেও পর্যন্ত কোরবান করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা ইসলামের একটি অনন্য বিরল ঘটনা ।
এ প্রসঙ্গে নবী পাক সাঁ বলেন তোমরা ঈদুল আযহার নামায আদায় করে আল্লাহর নামে পশু কোরবানি কর । জইনেক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাছুলুল্লাহ কোরবানির নিয়ম গুলু যদি বলতেন ।
তোমরা নিখুত পশু কোরবানি দেবে । পশুর মাংস গরু , মহিষ , ছাগল , উট , যাই হোক সমস্ত মাংস তিন ভাগ করবে , একভাগ আত্মীয় স্বজন এর , এক ভাগ গরিব দুঃখিদের আর এক ভাগ নিজেদের ।
এ প্রসঙ্গে নবীজি বলেন , যারা আল্লাহ্র নামে কোরবানি করে এবং যাকাত দেয় নিশ্চই তারা আমার শাফায়াত প্রাপ্ত ।।
ঈদ সবার আনন্দ
*************** পরিবেশ বন্ধু কবি
ঈদের আগমনী বার্তা আনে নীল আকাশের চাঁদ
সারা জাহানময় মুসলিম ঘরে ঘরে বহে অবসাদ
যিলহজ চাঁদের দশম দিনে
মুসলিম জাগবে সাম্যর বাধনে
ইসলামের রজ্জু ধরে করবে প্রিয় পশু কোরবান
বারেবারে উটবে ধ্বনি লাব্বায়েক আল্লাহ মহান ।
ধনি গরিব একসারি হয়ে মাঠে পড়বে নামায
আতর গোলাপ গাঁয়ে মেখে পড়ে নতুন সাজ
মহব্বতের দাওয়াত লয়ে সবে
জড়ায়ে কত কুলাকুলি হবে
বিনিময় হবে আত্মীয় স্বজনের বাড়ী যাওয়া আসা
গরিবের হক যাকাত খয়রাত বিলাবে কেহ খাসা ।
শিশু কিশোর দল করে কোলাহল মনের আনন্দে
দল বেধে ছুটে মাতিয়া নানা খেলা নানা ছন্দে
বটের ছায়ে বসে মেলা
কেনাবেচা চলে সারাবেলা
কেহ আকাশে ওড়ায় কত নানান রঙের ফানুস
রসিক দুএক লোকে কত ভঙ্গিমায় হাসায় মানুষ ।
রাতে বসে বাউল গানের আসর পাড়া গাঁয়ে
যুবা পুরুষ তাতে হল্লা করে আসে ছুটে বিস্ময়ে
বাজে ঢাক ডুল তালেতালে
বউঝিয়েরা শুনে হাত রেখে গালে
জলসায় ঝারি সারি কিচ্ছা কাহিনী কত কিছু হয়
সব মিলে আসে ঈদুল আযহা উৎসব ময় ।
সবার তরে ঈদ হোক অনেক অনেক আনন্দময় ...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




