চারপাশে তাকালে কী দেখি?
অশিক্ষা, কুসংস্কার, মৌলবাদ, সন্ত্রাস, অনিয়ম, অগণতন্ত্র, অরাজকতা...। অকৃজ্ঞতা আর স্বার্থপরতার নাগপাশে নিয়ত পিষ্ট হতে দেখি ঘুণে খাওয়া সমাজটাকে। নিরাশার ধূম্রজালে আচ্ছন্ন ভবিষ্যৎ। অতিমুনাফাভোগীর বিষাক্ত নিঃশ্বাসের তাপ অনুভব করি সর্বক্ষণ। ডাস্টবিনে পড়ে থাকতে দেখি জাতীয় আদর্শ-ঐতিহ্য-সংস্কৃতি-চেতনা। নখ দিয়ে ছিঁড়ে খায় বেহায়া শকুনরা। জাদুঘরে অথর্ব পড়ে থাকে আমাদের তলোয়ারগুলো। জং ধরে, ক্ষয়ে যায়। এক একটি শরীর যেন এক একটি বিবেকের সমাধি। আমাদের কর্তাব্যক্তিরা আমাদের হাড়ে গড়েন তাদের মজবুত সিংহাসন।
...সর্বোপরি, আমরা কজনইবা চারপাশে চেয়ে দেখি? দুচোখে ঠুলি।
এমন এক সময়ের সাথে যুদ্ধ ঘোষণা করে বসে একদল তরুণ-তরুণী!
অসময় নামের দানবটির সাথে ধারালো আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধে নেমেও পড়ে তারা!
আন্দোলনের ডাক দিয়েছে।
গড়ে তুলতে চাইছে একটি দুর্মর সেনাদল। শিরোনাম বৃন্দ বাংলাদেশ।
বলিষ্ঠ কণ্ঠে বলে, মাভৈঃ-মাভৈঃ
স্ফুলিঙ্গের মতো দাবি ওড়ে, চাই বিবেকের জাগরণ!
দৃপ্ত পদক্ষেপ! তারা সংশপ্তক!
ওদের হাতিয়ার শুদ্ধ সংস্কৃতিচর্চা।
ওদের দৃঢ় বিশ্বাস, কালচার্ড মানুষরাই পারে ভঙ্গুর সমাজ ব্যবস্থাটাকে অটুট ভাবে গড়তে, সাজাতে।
আসুন আমরা ওদের সৈন্যশিবিরে যোগ দিই, ওদেরকে বলি : বন্ধুরা, আমরাও তোমাদের সাথে আছি।
আপনার এ বার্তা পৌছে দিতে লগইন করুন : http://www.brindobangladesh.org
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


