somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুদেব চক্রবর্তী
সিরাজগঞ্জে জন্ম, পৈতিৃক নিবাস মাগুরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে যুক্ত আছি। সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। কবিতা, গল্প ও ফিচার লিখি।

চলতি পথের কথা

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন বাসের মধ্যে কয়েকজনের সাথে কথা হচ্ছিল বাংলাদেশে আণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তারা বলছিল- আমাদের দেশের উন্নয়নে এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে এটার প্রয়োজন আছে। আমি থ মেরে গেলাম এই কারণে যে, শিক্ষিত মানুষগুলোও বিভ্রান্ত। যদিও এতে অবাক হবার কিছু নেই। শিক্ষিত হলেই যে সে সমাজ সচেতন হবে এটা ভাবার কোন কারণ নেই। আসলে আমরা অনেকেই না জেনে অনেক কিছুতে আহ্লাদিত হই। আণবিক বিদ্যুৎ কেন্দ্রের মারাত্বক ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্যগুলো হল টেকনোটিয়াম-৯৯(এটার অর্ধজীবন ২ লাখ ২০ হাজার বছর), আয়োডিন-১২৯(এটার অর্ধজীবন ১ লাখ ৫০ হাজার বছর), এছাড়াও নেপটুনিয়াম-২৩৭, প্লুটোনিয়াম-২৩৯ যেগুলো অনিরাময়যোগ্য রোগ ছড়িয়ে দেয়। পাশাপাশি জমির উর্বরতা হ্রাস, পানি ও বায়ুদূষনসহ পরিবেশগত ঝুঁকি তো রয়েছেই।
বলা বাহুল্য, আণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য জমা করার কোনো নিরাপদ ব্যবস্থাপনা নেই। আন্তর্জাতিক পরমাণু কমিশন বিশ্বের ১৬ টি জায়গায় বর্জ্যাগার তৈরি করার কথা বললেও আজও তা করা হয় নি।
তবে আশার কথা হল- বিশ্বে আণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানে থাকা দেশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ভারত দেশ ও বিশ্বের পরিবেশের কথা চিন্তা করে আণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিচ্ছে। তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রূপান্তরিত করছে কয়লা গ্যাসীকরণ সিস্টেমে।। অথচ আমরা কিসের ভিত্তিতে আণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছি তা বোধগম্য নয়।
অনেকেই জ্বালানী সংকটের কথা বলবেন। কিন্তু টেকসই ও সংশয়হীন নিরাপদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, কয়লা, সূর্যের তাপ ও আলো, পানি প্রবাহ, বায়ু বেগ, বর্জ্য, সমুদ্রের ঢেউসহ নানা উপকরণ আমাদের দেশে সর্বাধিক যা পৃথিবীর অনেক দেশেই নেই। তাহলে কেন আমরা রেন্টালের কথা ভাবছি ? কেন আমরা আণবিকের কথা তুলছি ? দরকার সঠিক ব্যবস্থাপনা ও লুঠপাটতন্ত্র তথা দুর্ণীতি বন্ধ করা।

বাসের মধ্যে ঐ লোকগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিলাম বটে। কিন্তু তাদের কতটা জাগাতে পেরেছি তা প্রশ্ন সাপেক্ষ। তবে আমাদের দেশপ্রেমহীন রাজনীতি আর সমাজ সচেতনহীনতা প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে। ফুলবাড়িতে যেভাবে মানুষ জেগেছিল, সেভাবেই মানুষকে আবার জেগে উঠতে হবে রূপপুরে, একইভাবে জেগে উঠতে হবে রামপালে।
কারণ উন্নয়ন চাই, কিন্তু বন-প্রকৃতি-মানুষ ধ্বংস করে উন্নয়ন চাই না। আগে মানুষ, পরে উন্নয়ন। উন্নয়নের বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই, মানুষের বিকল্প নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×