আদিবাসীদের প্রতি অধিকাংশ বাঙালির
মনোভাব
অনেকটা এমন-"ওরা বাঙালি হয়ে যাক।"সমাজের
মূলস্রোতে ওদের একাত্ম করার ইচ্ছেও
বোধহয় আমাদের অনেকের নেই।সেইদিক
দিয়ে বিহারীদের
দূর্দশা তো বর্ননাতীত। চট্টগ্রামের
ঝাউতলায় বিহারী জনগোষ্ঠীর বড়
একটা অংশের বসবাস।
অনেকটা একঘরে জীবন ওদের।
জীবনধারনের সুযোগ-সুবিধাগুল োর
অপ্রতুলতার কারনে তাদের অনেকেই
নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে,আর
নিম্নবিত্তায়নের মাঝেই জীবন কাটে।
এক ই ধর্মীয় অনুশাসন মেনে চলার পরেও
তারা পারছে না বাঙালির আপন
হতে,না বাঙালি তাদের আপন
করে নিচ্ছে।
সত্যি কথা বলতে কী,কোনো একটা দেশের
সকল সংখ্যালঘু সম্প্রদায়কে(নৃত
াত্ত্বিক,ধর্মীয় অথবা জাতিগত) প্রচুর
মানসিক এবং সামাজিক হেনস্তার
মাঝে বেঁচে থাকতে হয়,যা বাকিদের
পক্ষে অনুধাবন করা প্রায় অসম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



