somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলীয় নেত্রির লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহবান এবং আমার কিছু কথা।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসমাবেশে সরকারের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহবান জানিয়েছেন। উনার এই আহবানের যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে সেটা আমরা সকলেই জানি। আমার বক্তব্য সেদিকটা নিয়ে নয়। আমি যা বলতে চাচ্ছি সেটা হলো যে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর দাবী বাংলাদেশে বোধহয় এটাই প্রথম নয়। বেগম জিয়া যখন সরকার প্রধান ছিলেন তখনও বিরোধী দলের পক্ষ থেকে এমন দাবী উঠেছিল। ফলাফল বরাবর একই। তিনিও তখন এটাকে বিরোধী দলের মাঠ গরম রাখার নিছক একটা বক্তব্য বলে ধরে নিয়েছিলেন। এবারও এর ব্যতিক্রম কিছু আমরা আশা করছি না।

তবে বেগম জিয়ার এই দাবীর বিপরীতে আমি দুটি কথা বলতে চাই। বলেছিলাম তখনও, যখন সরকার প্রধান খালেদা জিয়ার প্রতি বিরোধী দল লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে নিরপেক্ষতা ও সাহসিকতার পরিচয় প্রদানের আহবান জানিয়েছিল।

আমার কথাটি অতি সাধারণ। ম্যাডাম জিয়া, আপনি লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছেন। কারণ, আপনার বিশ্বাস এই ফিল্ডে আপনি জিতবেন। আপনার এমন বিশ্বাসের ভিত্তি আপনার বক্তব্য থেকে জনগণ অহরহ জানতে পাচ্ছে। আপনার মতে, সরকারের দমন, নিপীড়ন-নির্যাতনে অতীষ্ট জনগণ মুক্তি চায় এ সরকারের হাত থেকে। তাই তারা আপনাকেই সরকারে দেখতে চায়।

যে জনগণ নিয়ে আপনার এত আশাবাদ সেই জনগণের পক্ষ থেকে তাই আপনার প্রতিও আমার একটি দাবী আছে। সেটা হলো, আপনি হরতাল ডেকে আগের দিন থেকে যানবাহন ভাংচুর, জ্বালাও-পোড়াও, হত্যা ইত্যাদি সহিংসতা না করে দেখুন না কয়জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেবল আপনার ডাকে সাড়া দিয়ে হরতাল পালন করতে এগিয়ে আসে।

প্রতিটি হরতালের আগের দিন থেকে হরতাল চলাকালীন সময় পর্যন্ত যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সহিংসতা চালানো হয়, তাতে নিজেদের জানমালের নিরাপত্তার কথা ভেবে ভয়ে কুঁকড়ে গিয়েও প্রয়োজনের তাগিদে যে পরিমাণ মানুষ এবং যানবাহন রাস্তায় নেমে আসে তা হরতালের প্রতি তাদের বৃদ্ধাংগুলি প্রদর্শন নয় কি ? মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা আর আপনার ডাকে সাড়া দেয়ার মধ্যে যথেষ্ট প্রার্থক্য আছে।

এখানে আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করার প্রয়াস অনেকে নিতে পারেন। বলতে পারেন যে, আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করছি কিংবা আমি তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করছি। হরতাল গণতান্ত্রিক আন্দোলনের একটি অন্যতম হাতিয়ার সেটা আমিও জানি। কিন্তু সেই হরতাল হতে হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। বাংলাদেশ জন্মের আগ থেকে হরতালের মাধ্যমে ন্যায্য দাবী আদায়ের ইতিহাস আমরা জানি। বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছিলেন একাধিকবার। কিন্তু এমন তো হয়নি যে, সেই হরতাল পালনে জনগণকে বাধ্য করার জন্য হরতাল আহবানকারীদেরকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সহিংসতা চালাতে হয়েছে। এমনটি করতে হয়নি। কারণ, নেতার প্রতি সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস, ভালবাসা সবই ছিল স্বতঃস্ফূর্ত এবং হৃদয় থেকে উত্থিত।

তাহলে আপনারা যে বলেন দেশের আপামর জনগণ আপনাদের সাথে আছে সরকার বিরোধী আন্দোলনে, তাহলে হরতাল পালনে জনগণকে বাধ্য করতে এমন ধ্বংসাত্মক পথ বেছে নিতে হয় কেন আপনাদেরকে ? আজ আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড এর দাবী তুলছেন। এদেশের আম জনতার দাবীও কিন্তু এমনটাই। কারণ, তাহলেই কেবল গণতন্ত্র সুসংহত ও সুপ্রতিষ্ঠিত হবার পথ তৈরী হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই লেভেল প্লেয়িং ফিল্ডে পাবেন তো আপামর জনগণকে আপনাদের পাশে ? আমরা তো মনে করি, এমন ধ্বংসযজ্ঞ, জ্বালাও-পোড়াও, হত্যা-খুন দিয়ে আর যা-ই করা যাক না কেন, লেভেল প্লেয়িং ফিল্ডে নামা যায় না। কারণ, দেশের শান্তিপ্রিয় সাধারণ জনগণ আর এসব সহিংসতা দেখতে চায় না। তারা তাদের জানমালের নিরাপত্তা চায়। তারা চায় তাদের স্বজন কর্মস্থল থেকে নিরাপদে ঘরে ফিরে আসুক।

গাড়িতে হরতাল সমর্থনকারীদের লাগিয়ে দেয়া আগুনে কারও স্বজন পুড়ে অঙ্গার হবে আর আপনি লেভেল প্লেয়িং ফিল্ডে দেশের আপামর জনগণকে পাশে পাবার আশা করবেন, আপনার এমন বক্তব্যে প্রাজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×