তুমি সকাল বেলা ঘোমটা মাথায় এসো
তুমি শিউলী তলায় নুপুর পায়ে এসো
তুমি সোনামাখা রোদ নিয়ে আমার বাড়ি এসো
তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো ---।
ও আমার মন বলাকার মন
তুমি এসো যখন তখন
নতুন দিনে প্রাণের সুরে
চঞ্চল দুটি পাখা মেলে তুমি এসো।
তুমি এসো জীবনের জয়গানে
ভালোবাসার কলতানে
মানুষে মানুষে বিনিসূতার মালা গেঁথে
তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।
ও আমার রূপ ঝলমল বাউল বাঁশী মন
তুমি পদ্মপাতায় শিশির যেন জল টলমল
তোমার ছন্দে হাওয়ার বুকে
মনময়ুরী পাখা মেলে ভালোবাসার সুখে
সেই সুখের গাঙে তরী বেয়ে তুমি এসো
তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।
প্রজাপতির রঙিন ডানায়
শিশিরভেজা ঘাসের ডগায়
কবিতার ছন্দ দোলায় তুমি এসো
তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


