![]()
কঙ্গো থেকে দূরবর্তী লুমামি নামের বনে নতুন প্রজাতির বানরের সন্ধান পাওয়া গেছে বলে দাবী করেছেন একদল বিজ্ঞানী। যদিও বানরটি স্থানীয় শিকারীদের নিকট আগেই পরিছিত ছিল, কিন্থু বর্হিবিশ্বে এটি ছিল স্মপূর্ণ অনাবিস্কৃত। বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন সন্ধান পাওয়া এই বানরটির বৈজ্ঞানীক নাম Cercopithecus Lomamiensis। স্থানীয় শিকারীদের নিকট এটি লেসুলা (Lesula) নামে পরিচিত। বিজ্ঞানীরা বলেছেন, গত ২৮ বছরের মধ্যে এটি নতুন প্রজাতির বানরের দ্বিতীয় আবিস্কার।
![]()
জানা যায়, বানরটি স্থানীয় একটি স্কুল পরিচালকের মেয়ের নিকট প্রতিপালিত হচ্ছিল। বানরটি জন্মের কিছুদিন পর কোন এক শিকারির হাতে ওর মা মারা গেলে এই মেয়েটি শিশু বানরটিকে এনে প্রতিপালন শুরু করে।
![]()
বিজ্ঞানী দলের প্রধান জন হার্ট জানান, এটি দেখতে অনেকটা বানরের মতো হলেও এর গায়ের রং ও আকৃতিতে অনেক ভিন্নতা রয়েছে। লেসুলা নামের এই বানরটি দেখতে অনেকটা মানুষের মতোও বটে। এর চোখ দুটি বাদামী রং এর এবং শরীরে সোনালী রং লোম রয়েছে।
![]()
বিজ্ঞানীরা স্থানীয় শিকারীদের নিকট থেকে লেসুলা ও অন্যান্য বানরের জীন সংগ্রহ করে ইউএসএ পরীক্ষাগারে পাঠিয়েছেন। ম্যানহাটনের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষাশেষে জানিয়েছেন যে, লেসুলা ও বানরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
সূত্র ঃ সিএনএন।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


