somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের এমন সংকটময় অগ্নিগর্ভ সময়ে উদ্বেগহীন, নির্মোহ ও প্রশান্তিময় সময় কাটানো যায়, সত্যিই আগে ভাবিনি।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের এমন সংকটময় অগ্নিগর্ভ সময়ে উদ্বেগহীন, নির্মোহ ও প্রশান্তিময় সময় কাটানো যায়, সত্যিই আগে ভাবিনি।


লেখাটা সম্পূর্ণরূপে আমার চলমান সময়ের কিছুটা ব্যক্তিগত উপলব্ধির পোস্টমর্টেম বলা যায়। গত ০২-১১-২০১৩ তারিখ সকাল থেকে আমার ব্যক্তিগত দিনলিপিতে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে একটা পরিবর্তন ঘটে গেল। এরপর থেকে আজ পর্যন্ত দেখলাম আমার মনের ভিতর কোন উদ্বেগ-আশংকা, রাগ-বিরাগ বা কোন প্রকার আক্রোশ নেই চরম সংকটময় চলমান সময়টাকে নিয়ে। এক অদ্ভূত প্রশান্তিময় আমেজে কাটছে আমার বাসার পারিবারিক সময়টা। মনে হচ্ছে দেশের কোথাও কোন মিটিং-মিছিল, রাজনৈতিক কাঁদা ছুঁড়াছুড়ি বা অস্থিরতা নেই। গাড়িতে অগ্নি-সংযোগ বা ভাঙচুর, হত্যা-রগ কাটা ইত্যাকার কোন ঘটনা কোথাও ঘটছে না। যেন বাংলাদেশের কোন এক অচেনা স্বর্গরাজ্যে বাস করছি আমি !

অথচ এই আমি প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে প্রথমে যে কাজটি করি সেটা হলো সেটা হলো টিভি রিমোটের পাওয়ার বাটন চাপা। তারপর এক চ্যানেল থেকে আর এক চ্যানেলে ঘুরে ঘুরে দেখি দেশ নিয়ে, আমার মতো আমজনতাকে নিয়ে কি ভাবছেন, কি করছেন আমাদের রাজনৈতিক হর্তাকর্তারা বা কে কার বিরুদ্ধে কথার শেল কতটা সফলভাবে মারতে পারছেন ? আমি ব্যক্তিগতভাবে কোন বিশেষ রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। তাই রাজনৈতিক নেতা- কর্মীদের বাগাড়ম্বড়তা আমি খুব মনযোগ দিয়ে শুনি, বলা যায় উপভোগও করি অনেক সময়। তাদের কথার সারবস্তু বুঝার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় তাদের কথায় সারবস্তুর চেয়ে অসারতার পরিমাণ অনেক বেশী। এসব দেখে মেজাজ ঠিক রাখতে পারিনা অনেক সময়। তার উপর প্রতিটি চ্যানেলে রয়েছে রাজনৈতিক-অরাজনৈতিক বুদ্ধিজীবীদের বুদ্ধি বিতরণের মাহফিল, যাকে বলা হয় টক শো। প্রতিটি চ্যানেলে এই টক শো এখন রীতিমতো ঝাঁকিয়ে বসেছে। তাদের কথার ফুলঝুরিতে কখনও মনের মধ্যে আশার আলো জেগে প্রশান্তিতে ভরে দেয় মন। কখনও বা শান্ত মেজাজ অশান্তির দাবানলে পড়ে সহ্যের সীমা অতিক্রম করে যায়।

এরকম যখন সময়ের সাথে আমাদের দুঃসহবাস, তখন এমন উদ্বেগহীন, প্রশান্তিময় সময় কাটানোটা কত বড় পাওয়া তা কি ভাবা যায় ? আমি কিন্তু এখন সেরকম একটা সময় অতিক্রম করছি। কিভাবে ? সেটা বলার জন্যই তো এত কথার অবতারণা।

সংলাপ নিয়ে দেশের প্রধান দুই দলের মধ্যকার দৌড়-ঝাঁপের তাল সামলাতে না পেরে হোক, কিংবা আমার মেজাজের আর কোন চরম পরীক্ষা না নেয়ার জন্যই হোক, গত ০২-১১-২০১৩ তারিখ সকাল বেলা আমার টিভি মহোদয় চলতে চলতে থেমে গেলেন। থেমে গেলেন তো গেলেনই ! অনেক চেষ্টা-তদবির করেও উনাকে আর সচল করা গেলনা, পাঠাতে হলো সার্ভিস সেন্টারে। জানা গেল ৪/৫ দিনের আগে পাওয়া যাবে না তাকে। আমি তো প্রথমে ভড়কে গেলাম এই ভেবে যে, টিভি ছাড়া এই কয়দিন সময় কাটবে কি করে ? তার উপর দেশের যখন এমন নাজুক পরিস্থিতি এবং আমি সব সময় খবরের পেছন ছুটি সর্বশেষ কি হয় জানার জন্য। তাছাড়া সিরিয়ালের গ্রন্থিছেঁড়া টান তো আছেই। এই অবস্থায় মেজাজ বিগড়ে যাবার কথা চরমভাবে। কিন্তু অফিসে যাবার ব্যস্ততার কারণে সেটা আর হয়ে উঠার সুযোগ পায়নি। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার সময় মনে হলো টিভি নেই সময় কাটবে কি করে ? কিন্তু বাসায় গিয়ে ব্যস্ত হয়ে গেলাম লেখালেখি ও বই পড়া নিয়ে। রাতে শোবার আগে একবার ল্যাপটপটা চালু করে বিভিন্ন পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিলাম সর্বশেষ খবর জানার জন্য। তারপর সময়মতো ঘুমিয়ে পড়লাম।

সেই থেকে প্রতিদিন এভাবেই চলে যাচ্ছে আমার দিনগুলো। সময়মতো অফিসে যাচ্ছি এবং অফিস থেকে বাসায় ফিরছি। রাতে বাসার কাজের পাশাপাশি মোবাইলে রাখা আমার প্রিয় গুনগুলো শুনছি। এরমধ্যে ৪-১১-১৩ তারিখ থেকে ৬০ ঘন্টার হরতাল হয়ে গেল দেশে। অথচ আমার মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। কারণ, আমি হরতালপূর্ব কিংবা হরতাল চলাকালীন কোন সংঘর্ষ বা গাড়ি পোড়ানোর কোন খবর টিভিতে দেখতে পারছি না।

এই অবস্থা চলছে এখনও এবং চলবে আরও ২/৩ দিন সার্ভিস সেন্টারের ভাষ্য অনুযায়ী। কারণ, আজ তারা সর্বশেষ খবর জানিয়েছেন যে আমার টিভিটা আগামী ১০ তারিখে দেয়া সম্ভব হবে। টিভিটা নষ্ট হবার দ্বিতীয় দিন থেকে আমার মনে হচ্ছিল এর চেয়ে শান্তিময় সময় আমি আগে কখনও কাটিয়েছি বলে মনে পড়েনা। এখন মনে হচ্ছে আরও প্রলম্বিত হলো আমার এই শান্তিময় সময়টা। কেউ বিশ্বাস করবেন কি-না জানিনা, আমি সত্যিই মন থেকে বলছি যে সিরিয়ালগুলো মিস হচ্ছে বলে আমার একটুও আফসোস হচ্ছেনা। বরং ভালো লাগছে এই ভেবে যে, প্রতি সন্ধ্যায় ঘরে ফিরে দেশের রাজনৈতিক রনরাজ্য আর হতাশার যে চিত্র দেখতে হতো তা এখন দেখতে হচ্ছে না। বরং বাসায় ফিরলে মনে হয় যেন বাংলাদেশের সর্বত্র সুনসান শান্ত একটা পরিবেশ বিরাজ করছে।

অথচ ঘটছে ঠিক উল্টোটা। আশংকায়-উদ্বেগে সাধারণ মানুষের রাতের ঘুম পর্যন্ত নির্বাসনে যেতে বসেছে। অথচ আমি অফিস থেকে বাসায় ফিরে আমি চলে যাই এসব থেকে যোজন যোজন দূরত্বে। তার কারণ একটাই। আমার টিভিটা নষ্ট। কাজেই বলতেই হয় কি অদ্ভুত ক্ষমতা এই যন্ত্রটার !
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×