এভাবে স্কুলে আমিও গিয়েছি। বাড়ি থেকে হেটে প্রায় দুই মাইল দূরে যেতাম প্রাইমারি স্কুলে পড়তে। আমার সেদিনের ছবিটাই যেন এটা।
![]()
বাড়ির উঠোনের এই দৃশ্য নতুন কিছু নয়। আমার ভালোবাসার গ্রামের এই দৃশ্য চিরন্তন।
![]()
আষাঢ়-শ্রাবণ মাসে নীচু জমিতে পানি জমলে সেখানে হরেক রকম মাছ আসত। কার্তিক-অগ্রহায়ণ মাসে সেই জমির পানি শুকিয়ে এলে এভাবে কত যে মাছ ধরেছি।
![]()
ভালোবাসার এ আর এক দৃশ্যপট।
![]()
ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তত করতে মই দেয়ার এই দৃশ্য এখন দেখা যায় না। মই এ চড়ে একদিকে যেমন খেলার আনন্দ পেতাম তেমনি জমি চাষে সহযোগীতা করা হতো।
গ্রাম বাংলায় বর্ষাকালের এই দৃশ্য ! উফ ! ভাবাই যায়না। মান কচুর বড় পাতাকে ছাতা বানিয়ে সেই ছাতার নিচে দুই/তিনজনে পথ চলতাম বৃষ্টি থেকে শরীর বাঁচিয়ে। কিন্তু আদৌ এভাবে বৃষ্টি থেকে রক্ষা পেতাম ?
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



