![]()
বাদল দিনের প্রথম কদম ফুল। কার না ভালো লাগে পেতে সে ফুল।
আজ বর্ষার প্রথম দিন। কদম ফুলের সময় এসেছে বলছে সে। কিন্তু বাইরে কাঠফাটা রোদের দিকে তাকালে কদম ফুল নিয়ে আমাদের মনে যা কিছু কবিত্ব সব যেন ধুয়ে মুছে যায়। অঝোর ধারা বর্ষার জন্য মনের ভিতর প্রতীক্ষা বাসা বাঁধতে থাকে শক্ত আবরণে।
![]()
আমাদের প্রতীক্ষার শেষ হবে সে আমরা জানি। বর্ষা নামবে তার কূল ভাসানো রূপে। গাছে গাছে কদম ফুল ফুটবে তার মনোমোহিনী রূপে। কাব্য প্রেমিক মানুষদের মনে জাগবে বর্ষার ধারার মতো কবিত্বরস। কদম ফুল হয়ে উঠবে সেই কবিত্ব শক্তির প্রধান অনুষংগ, যেমন হয়ে আসছে চিরদিন।
![]()
একথা বলার অপেক্ষা রাখেনা যে, আমাদের দেশে বর্ষা যতই তার রং-ঢং দেখিয়ে আসুক না কেন কদম না ফুটলে সেই বর্ষার রূপ থাকবে অপূর্ণ। তাই তো বর্ষা আর কদম ফুল যেন পরস্পরের যুগলবন্দী।
ছোটকালে এতকিছু না ভেবেই বর্ষা আসলে কদম ফুলের জন্য উন্মুখ হয়ে থাকতাম। বাড়ির পেছনে কদম গাছটার দিকে সতর্ক দৃষ্টি রাখতাম যেন প্রথম ফোটা কদম ফুলটা শুধু আমার হয়, আর কারও না। যখন সত্যিই গাছে ফোটা প্রথম কদম ফুলটার অধিকারী হতে পারতাম তখন বিজয়ের গর্ব অনুভব করতাম। সবাইকে কদম ফুলটা দেখিয়ে আনন্দ পেতাম।
আজ সেই সুযোগ নেই যে গাছ থেকে নিজ হাতে কদম ফুল ফিঁড়ে আনব। এই আফসোস কিছুটা পূরণ হয় যদি প্রিয়জন নিজহাতে একগুচ্ছ কদম এনে হাতে তুলে দেয়। সত্যি এই উপহারের তুলনা হয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



