বাবা দিবস স্মরণে আমার ছোট্ট একটি কবিতা -- বৃদ্ধাশ্রম
বাবা শুধোয় ছেলেকে
বল দেখি, কত ভালোবাসিস আমাকে।
দশ বছরের কচি বালক
উত্তর দেয় ঝটপট।
কেন বাবা ? তুমি যেমন ভালোবাসতে দাদুকে
আমিও তেমনি ভালোবাসি তোমাকে।
সেই খাঁচাটি আমি রেখে দিয়েছি আজও
তোমাকে বয়ে নিতে লাগে যদি কখনও।
বৃদ্ধাশ্রমে দাদুর খোঁজ তুমি যেমন করো
আমার ভালোবাসাও পাবে তেমনি
অপেক্ষা করো।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



