গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে বাড়িটি
নিস্তব্ধ প্রহরির মতো।
যেন কোন এক কালযুগের সাক্ষী সে।
যে যুগ গত হয়েছে আমাদের পূর্ব পুরুষদের হাত ধরে।
তাদের মস্তিস্কজাত ফসলের ঘ্রাণে
কোন এক উত্তর পুরুষ আজও খুঁজে ফিরে
তার উত্তর পুরুষের পথের দিশা।
গলির শেষ মাথার বাড়িটি তাই
তার কাছে এক আলোকবর্তিকা।
কিন্তু কেউ আসে না আজ আর এই বাড়িতে।
অন্ধকার সরু গলির পথ বেয়ে
কে-ই বা আসতে যাবে এই ভূতূড়ে বাড়িতে ?
যেখানে আলোকোজ্জল এক পৃথিবী
সর্বদাই ডাকছে এই প্রজন্মকে।
কেন তবে তারা হাতড়াতে যাবে
আলোহীন পথ বেয়ে অন্ধকারে ?
যেখানে পড়ে আছে শুধুই তার
পূর্ব পুরুষের পতিত উপাখ্যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




