এমনি করেই ভয়কে জয় করতে হয়
রিকশা করে বাসায় আসছি
বইমেলা থেকে ফার্মগেট
রাত সাড়ে আটটা।
হঠাৎ কাছে কোথাও প্রচন্ড শব্দে কেঁপে উঠলাম।
'ককটেল, ককটেল,'
কয়েকজনের চিৎকার শুনতে পেলাম।
একটু ভয় জাগল মনে। অনুসন্ধিৎসু দৃষ্টি
ছড়িয়ে দিলাম এদিক-সেদিক। চোখে পড়ল,
বেশ কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে এক জায়গায়।
আমি অবাক হলাম।
একটা ককটেল বিস্ফোরিত হলো, অথচ কেউ
ভীত-সন্ত্রস্ত হয়ে ছুটাছুটি করছেনা।
গাড়িগুলোও দৌড়াচ্ছেনা উর্ধ্বশ্বাসে।
বরং নির্বিকারভাবে
বিস্ফোরণের স্থানটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে
মানুষজন, যানবাহন।
এবার আমার অবাক ভাব কেটে গেল।
ভাবলাম,
এমনি বুঝি হয়।
ককটেল-বোমা যখন নিত্য সঙ্গী হয়।
তখন এমনি করে
পাশ কাটিয়ে যেতে হয়।
এমনি করে ভয়কে জয় করতে হয়।
২২-০২-২০১৫
রাত ১০.৩০ মিনিট।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



