সময় এক বোবা আর্তনাদের প্রতিচ্ছবি
সময়,
তোমার মগ্ন চৈতন্যের দুয়ারে বারবার
আঘাত করে ফিরে এসেছি আমি।
তবু তোমার নিরুত্তর অহমিকাকে
ভেঙেচূড়ে দিতে পারিনি আমি।
পারিনি তোমাকে মহাজাগতিক শক্তির করকমলে
আমার পুজার অর্ঘ্য করতে।
শুধু ফিরে এসেছি।
সৌর জগতের নক্ষত্র পতনের পথ ধরে
অসীম শূণ্যতার কাছে।
সেখানে নিরন্তর প্রতীক্ষার পথ চেয়ে আছে
আমার জন্মের তিথি।
তার কাছে আমি নতজানু হই বারবার
বিবেকের স্খলিত পদক্ষেপে।
সময়,
তুমি সেখানে কেবলই ক্ষণিকের অতিথি
শতাব্দীর জীর্ণতার দেয়ালে
বারবার মাথা ঠুকে ঠুকে
তুমি হয়ে গেছো
বোবা আর্তনাদের প্রতিচ্ছবি।
তাই তোমার ঘুম ভাঙাবার
আর দায় নেই আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


