মাগো,
তোমার চোখের জলের বিন্দু বিন্দু প্রসবন দিয়ে
তুমি ধুয়ে দিয়ে গেলে আমার চলার পথ।
তোমার বুক থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়া রক্ত বিন্দু দিয়ে
লিখে রেখে গেলে আমার জীবনের জয়রথ।
তবু তোমার অশ্রুর করকমলে
জীবনের জ্বলজ্বলে ছবিটা আঁকব আমি
তাও পারিনি।
তোমার রক্তে আাঁকা জয়রথ ধরে
জীবনের উজ্জ্বল পতাকাটা উড়াব আমি
তাও পারিনি।
এমনি অযোগ্য সন্তান আমি তোমার মা।
তোমার শরীরের সবটুকু নির্যাস শুষে নিয়েও
তোমার মতো হতে পারলাম না।
আমার এ ব্যর্থতাকে তুমি ক্ষমা করো মা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



