মন মোহিনী চিত্ত হরিণী
মন মোহিনী চিত্ত হরিণী
বাজিছে সকালে এ কোন রাগিণী
হরিষে মত্ত মন
কত কথা বলিতে উন্মন
বলিতে চাই যারে
তারে কোথায় পাইে রে
কখনও তো তারে কাছে ডাকিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
আলোর হাওয়ায় প্রাণের মেলায়
মেঘ বালিকার নাচন দোলায়
নাচিছে এ মন নাচিছে ছন্দে
ভাসিছে চারপাশ কুসুমের গন্ধে
যাকে নিয়ে এই বেলা
মন চায় করিতে খেলা
তাকে তো আপন করে কখনও ভাবিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
তবু চুপি চুপি এ মনে
সে আসে সংগোপনে
পাখির কুজনে প্রাণের কুঞ্জবনে
সে যেন সদাই
কিছু বলিতে চায়
যে কথা আমি তাকে আগে বলিনি।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।
মন মোহিনী ------------------- কোন রাগিণী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।