কামনার সন্ধ্যা
০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কামনার সন্ধ্যা
কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
তুমি-আমি পাশাপাশি
আকাশ লালে মাখামাখি
নদী তার পাড় ভাঙে
দুরন্ত উচ্ছাসে।
চারপাশে সুনসান
গোধূলির আলো ম্লান
স্বপ্নের যোগী আসে
আলো হাতে
আঁধারের প্রহসন সব যায় কেটে।
কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
দুটি পাখি খুনসুটি
ঠোঁটে ঠোঁটে মাখামাখি
পাতার বুকে বাতাসের অভিমান
শুধু দোলে দুটি প্রাণ।
বহুকালের পুরাতন বাঁশীর গায়ে
সুর উঠে নতুন করে
তোমার-আমার গৃহ পল্লবের দ্বারে
অনাহুত সময় আসে
ভাল লাগার অঞ্জলি হাতে।
কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
আমাদের যত না বলা কথা
কবিতা হয়ে ধরা দিবে।
নীলিমার ওপাড়ে
ভালবাসার গভীরে
পাখা মেলবে সংগোপনে
সন্ধ্যার ঘনঘোর আঁধারে।
সব ভুলে নির্জনতার কোলে
চেনা দুটি মন
আশার বাসায় দুলবে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন