যেতে চাই ফুলের কাছে
ভালবেসে কানে কানে
বলতে চাই কিছু কথা সংগোপনে।...
ওর বুকের আনন্দের পরশে
ধুয়ে নিতে চাই নিজকে।
জেনে নিতে চাই কি করে
অন্যের জন্য নিজকে উজাড় করে
হারানো যায় সুখের গভীরে।
যেতে চাই ফুলের কাছে
ভালবেসে কানে কানে
বলতে চাই, ভালবাসি তোমাকে।
বলতে চাই আরও কিছু
বলা হয়নি যা কখনও
স্বজন প্রিয়জন কিংবা বন্ধুজনে।
শুধু ফুলকে বলব বলে
পেতে চাই ফুলকে আরও আপন করে।
শুধু ফুলকে বলব বলে
ভালবাসাটুকু আজও বলিনি কাউকে।
মন বলে ফিরাবে না সে আমাকে।
বলবে হৃদয়ের কথা আমাকে ভালবাসে।
বলবে সে ভালবেসে নিজকে শূন্য করে
কি করে পূর্ণতা দিতে হয় নিজকে।
যেতে চাই ফুলের কাছে
ভালবাসে কানে কানে
বলতে চাই তাকে কিছু কথা
সংগোপনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


