মা যখন লাশ
২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা যখন লাশ
মা আমার ঘুমাইয়্যাছে
খাঁচার পাখি উইড়া গেছে
উইড়া গিয়া লুকাইছে পাখি অচিন ঠিকানায়।
আমি কেমন করে ভাঙাবো সেই ঘুম
কোন সে অছিলায়।
মা----মাগো-----মা।
তোরে এত ডাকছি পরাণ খুইলা
চোখের জলে নদী বহাইয়া
তবু মা তোর সাড়া মিলেনা।
সন্তানের ডাক কি তোর কানে পৌঁছেনা
তুই কি ঘুম ঘুমাইলি রে মা
ভাসাইয়া আমায় অকূল দরিয়ায়।
দূর আকাশে পূর্ণিমার চাঁদ
ভেঙে দিয়েছে আঁধারের বাঁধ
আতর গোলাপের সুবাস ছড়াইয়া
মা আমার আছে শুইয়া
মায়ের মুখের হাসির নিচে
চাঁদের হাসি হারাইয়া গেছে
মায়ের সেলাই ছাড়া সাদা জামায়
চান্দি পসর রাত চমকায়।
আমি ভাবি এই দুনিয়ায়
থাকবো কেমনে মা হারাইয়া।
ওগো আল্লাহ-----
আল্লাহ তুমি দয়ার সাগর
তবু বুঝিনা তোমার ছল
মা ছাড়া এই দুনিয়ায়
এতিম আমি অসহায়
বুঝেও তুমি কেন বুঝলানা।
১৩-০২-০৯
(বি.দ্র. - ২০০৯ সালে আমার মা যেদিন মারা যান সেদিন মাকে দাফন করার পর এই কবিতাটি লিখেছিলাম। আজ এতদিন পর কবিতাটি খুঁজে পেয়ে মায়ের জন্য মনটা কেঁদে উঠল।)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন