অচেনা সকাল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অচেনা সকাল
এ কোন সকাল
রাতের আঁধারকে জয় করে
আমার দুয়ারে এলো ?
ভাললাগার নিমীলিত প্রহরে
যে গানে সুর উঠেছিল,
এ কোন সকাল
সেই সুরের লহরীতে
হৃদয় ভরিয়ে দিল ?
তবু এই সকালে কেন
পাখির কুজনকে
হাহাকার মনে হলো ?
এ কোন সকাল
রবির আলোকে লুকিয়ে রেখে
আমার দুয়ারে এলো ?
ভোরের স্নিগ্ধতাকে মাতিয়ে তোলে
এ কোন সকাল
আমার চারপাশে পূজার অর্ঘ্য ঢেলে দিল ?
তবু এই সকালে কেন
ফুলের সুরভিকে
কাননের বোবা কান্না বলে মনে হলো ?
এ কোন সকাল
ভালবাসার ফুল ফুটিয়ে
আমার দুয়ারে এলো ?
ভালবেসে যাকে
ঠাঁই দিয়েছিলাম মনের নিভৃত কুঠুরিতে।
এ কোন সকাল
তার ভালবাসাকে
দ্রোহের আগুনে পুড়িয়ে দিল ?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন