গত রাতে বাহার-কে ফাঁকি দিয়ে,
সারা রাত দরবারির সাথে ছিলাম।
সে কি অভিসার !!! আহা !!
আমাকে যেন ভূতে পেয়েছিলো।
সেই সুযোগে - সবকিছু নিংড়ে নিয়েছে সে।
৮ম প্রহর শেষে সে চলে গেছে; প্রায় নি:শব্দে, নীরবে
তার পরও - তার গন্ধ ছিল, ছায়া ছিল, রস ছিলো।
১ম প্রহরে ললিত এলো বটে; কিন্তু ওর সাথে আর জমল না।
কেন যেন অবশ দেহে - মেঘ আর মালকোষ হাতড়ে চললাম।
জানি উত্তরটা জানা। তারপরও ভবি - আমি কেন রহিলাম?
গোকুল ছাড়িয়া কালা চলে; চলে গেল শ্যাম।
আমি কেন রহিলাম?
সূর্যদেব আড়মোড়া ছাড়ে; ললিতের বিদায় প্রহর আসে।
তখন যেন আকাশ বেয়ে চুপ করে নেমে আসে কালার বাঁশি; আহির ভৈরবে।
সে আমাকে ঘরে রাখেনা, পরে রাখেনা, জাতে-কুলে কোথাও ছাড়েনা।
তারপরেও কিসের যেন নেশা, অভিশাপের মত, আমাকে নিয়ে চলে।
তোমা থেকে, দুর থেকে, আরও দুরে ..
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



