2nd term পরীক্ষা শেষ করে রোজার শুরুতে কলেজের ঢিলেমির সুযোগ নিয়ে ক'টাদিন যে আরামটুকু উপভোগ করেছিলাম, তার ফল ভোগ করছি এখন,রাত জাগা পাখি হয়ে, যখন ভোরে ঘুম থেকে ওঠার তাগিদেই জলদি ঘুমানো দরকার।
অগত্তা ভাবা হল একটি বহুদিনের প্রতিক্ষিত কাজ শুরু করে সময়ের অপচয়কে যদি কিছুটা প্রশমিত করা যায়। আর সে কাজটি আর কিছুই না, ব্লগিং!
প্রথমেই বিপত্তি। ফোনেটিক যে ঠিক অভ্র ভাইয়ার মত নয়! লিখতে বেগ পেতে হচ্ছে। প্রতিটি শব্দ লেখার সময় backspace এর ব্যবহারের অপরিহার্যতা পরিহার করতে কিছুদিন লেগেই যাবে মনে হচ্ছে। কি আর করা!
অ্যাকাউন্টটির বয়স কম নয়। ব্যবহার হয়তো করিনি। তাই মডু ভাইয়েরা মন ভরে দেখতে পারেন নি। তবে কেন তারা আমাকে নিরাপদ করবেন? তাই এখনও আমি 'being watched'.
আচ্ছা, কেউ কি জানেন কিভাবে মডু ভাইদের চোখে নিরাপদ হওয়া সম্ভব?
আপাতত আর কিছু মাথা থেকে বেড় হবে, এমন সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রথম লেখাটির এখানেই অ'সমাপ্তি'।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



