তবে আরও একটি বিষয় লক্ষ করলাম। এত আলোচনা ও নিন্দার মধ্যে আরও একটি জিনিস বারবার সামনে এসেও আবার হারিয়ে যাচ্ছে। সবাই একটা কথা স্বিকার করে নিচ্ছেন যে এস, এস, সি বা এইস, এস, সি তে এ+ পেতে হলে পুরো বই পড়তে হয় না, পরীক্ষার আগে সারের সাজেশন দেখে কয়েকটি প্রশ্ন পড়লেই এ+ পাওয়া যায়।
ধরে নিলাম, আন্দোলনের চাপে সরকার অন্তত এবারের মত তাদের মেডিকেল ভর্তি সংক্রান্ত নীতিমালা থেকে সরে আসল। এরপর কি উপরের বিষয়টি সবার আলোচনার বিষয় হওয়ার দাবি রাখে না?
এভাবে আর কতদিন? ভর্তিপরীক্ষার প্রয়োজনীয়তার পিছনে আমাদের সবচেয়ে বড় যুক্তিই হল এইস, এস, সি পরীক্ষার মাধ্যমে মেধার পরিপূর্ণ বিশ্লেষণ হয় না। তো এটিও কি বৃহৎ অর্থে একটি প্রহসন হল না? এমন শিক্ষানীতিই যদি ভর্তিপরীক্ষার প্রয়োজনীয়তার প্রধান কারন হবে, তবে সেই ত্রুটিপূর্ণ শিক্ষানীতিই হওয়া উচিত প্রতিবাদ ও আন্দোলনের বিষয়। বর্তমান পরীক্ষা পদ্ধতির অনেক সমস্যা আছে যার কারনে সঠিক মুল্যায়ন ব্যহত হচ্ছে। কিন্তু বহু বছর ধরে চলে আসা এই পদ্ধতিতে সৃজনশীল প্রশ্নপত্র ছাড়া অন্য কোন পরিবর্তনের লক্ষন নেই। অথচ মুল সমস্যাগুলো রয়ে গেছে প্রশ্নের বিষয়-বিস্তৃতি, খাতা দেখায় উদারতা, অগণিত এ+ ও পারলে ১০০% পাশ করানোর মাধ্যমে সরকারের 'দেখিয়ে দেওয়া'র প্রবনতা সহ আরও অনেক জায়গায় যা হয়তো বিস্তৃত আলোচনার মাধ্যমে বেড়িয়ে আসবে।
আমি মনে প্রাণে সঙ্গত কারনেই চাই সরকার তার এই সিদ্ধান্তটি পরিবর্তন করুক। সেই সঙ্গে এ-ও চাই, এই সিদ্ধান্তটি আমাদের শিক্ষাব্যবস্থার বিশাল বিশাল যে সমস্যাগুলো বহুবারের মত আবার আমাদের সামনে নিয়ে এসেছে, সময়ের সঙ্গে সেটিও যেন আবার ধামা-চাপা পড়ে না যায়। কেননা তাহলে একই ধরনের সমস্যায় বারবার আমাদের দেশ পড়বে, যেটি দেশের ভবিষ্যতের জন্য কখনই মঙ্গল বয়ে আনবে না। তাই এ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



