প্রাণ কম্পানির ম্যাংগো, লিচি, আপেল, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, পাইনঅ্যাপেল নামের বোতলজাত ফ্রুট ড্রিংসের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গতকাল রবিবার এই রুল জারি করেন। একই সঙ্গে এসব পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য ও খাদ্য সচিব, পুলিশের আইজি, র্যাব ও বিএসটিআইয়ের মহাপরিচালক এবং ঢাকা জেলা প্রশাসককে আগামী ১৮ নভেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। 'প্রাণের বাতিল ফ্রুট ড্রিংকস এখনো বাজারে' শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।
এ বিষয়ে রুল জারির পর মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, বিএসটিআইয়ের পরীক্ষায় প্রমাণিত হয়েছে প্রাণের ওই সব পণ্যে জুসের কোনো উপাদান নেই। তাই তাদের জুসের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। এসব বোতলজাত জুস পণ্যে প্রিজারভেটিভ আছে। তাই আমরা এসব পণ্যের উৎপাদন বন্ধে আবেদন করেছি। -কালের কন্ঠ
ভয় পাইলাম খবরটা দেখে! মাঝে মাঝেই তো এই প্রডাক্টগুলা খাই!! শেষ পর্যন্ত প্রাণ-এও ভেজাল!!!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



