রোদে পোড়া তামাটে ত্বক,
উস্কোখুস্কো চুল, গভীর চোখে অতল সমুদ্র,
অবশেষে কষ্টকে জয় করা, কষ্ট না পেয়ে।
বিকেলের বিবর্ণ বাতাসে গণিতে হাতেখড়ি,
দূদার্ন্ত কাঁচা হিসাব নিকাশে।
পুরুষের চোখে মেয়েলি জল বড্ডো বেমানান
কান্না এখন বনবাস।
গুমোট ভ্যাপসা আবেগ পণ্যের সামাহারে,
বিপনী বিতানে জমজমাট বিশেষ ছাড়ে।
পণ্য হব, সুদর্শণ আকর্ষণীয় পণ্য।
বৈঠকখানার নিভু আত্মা
কম্পন তালে উঠছে আর নামছে,
ব্যর্থতা শুধু স্থিরতায়।
খোলস ছাড়া নাগের বিষহীন ফনায়
কৌতুকে আমোদিত দেহরাজি।
প্রচন্ড হাসি পাচ্ছে; প্রচন্ড হাসি,
হাসতে হাসতে শিরা-উপশিরা
বন্ধ করেছে প্রবাহমান অর্ন্তযাত্রা।
আমি বিচ্ছুরিত প্রভা,
উচ্ছসিত টগবগে তাতানো কিরণ,
পাল্টে দেয়া শিরোনামের জনক।
অথচ, তীব্রতার খরায়,
শশীর বিচ্যুত লালসায়,
আমার আলোয় অন্ধকারে নিমজ্জিত তুমি!
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।