মস্তিস্কবন্দী দৃশ্যের পাখি
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মস্তিস্কবন্দী দৃশ্যের পাখিমাথার ভেতর অজস্র পোকামাকড়ের ঘরবসতি। অনবরত তারা খুটে খুটে খেয়ে যাচ্ছে আমার ভেতরের মগজ। মাথার ভেতর দিনমান অকথ্য যন্ত্রণার কোলাহল। তবুও স্বস্তি—একেকটা পোকা যতটুকু খাচ্ছে মগজ, ছড়াচ্ছে যতটুকু যন্ত্রণার বিষ, রতিক্রিয়ার পর তারও অধিক তারা নির্মাণ করছে একেকটা দৃশ্যের পাখি। অজস্র যন্ত্রণার সঙ্গে এখন মস্তিস্কবন্দী দৃশ্যের পাখিদের ডানা ওড়াওড়ি। যেন-বা এইমাত্র মস্তিস্ক ফুঁড়ে তারা উড়ে গিয়ে রচনা করবে নিজস্ব দৃশ্যের নগর। যন্ত্রণাকাতর আমি ওইসব পাখি ভালোবাসি-ভালোবাসি দৃশ্যের নগর।
ভয় হয়, যদি পথ ভুলে তারা চলে যায় অন্য কোনো অচেনা নগরে। আমি যে পরম মমতায় আমার অশ্রুসকল জমা রেখেছি ওইসব দৃশ্যের পাখিদের চোখে। এমন নয় যে, কখনও নিস্ফল রোদনে হারিয়ে ফেলিনি আমার অশ্রু। তবু ভয়, ফের যদি হারিয়ে ফেলি পাখিদের চোখে সযতনে জমিয়ে রাখা আমার সকল অশ্রু। এই লোভে মস্তিস্কে জারি করেছি জোরালো কারফিউ। দৃশ্যের পাখি আর জমানো অশ্রুর লোভে তাই পুড়িয়ে ফেলার বদলে মমতায় বাঁচিয়ে রেখেছি মাথার ভেতর পোকাদের পইপই গ্রাম-আর মাথার ভেতর চিরস্থায়ী লিখে নিয়েছি অকথ্য যন্ত্রণার নাম।
এইসব দৃশ্যের পাখিদের নিয়ে অধীর অপেক্ষায় আছি-কখন বাজবে রাত্রির সেই অলৌকিক হুইসেল। তখন কারফিউ তুলে খুলে দেওয়া হবে মস্তিস্কের কপাট। আর আমি সেইসব পাখিদের নিয়ে রাত্রির শেষ ট্রেনে চেপে চলে যাবো দুরে-বহুদূরে, আমার ব্যক্তিগত দৃশ্যের নগরে।
........................
সুজন সুপান্থ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন