সোনালু ফুলের স্মৃতি
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনালু ফুলের স্মৃতিপরম মমতা দিয়ে যে ঘর বুনেছি এতকাল, সেই ঘরে তাঁর ফিরে আসার সম্ভাবনায় পথজুড়ে রোজ ছড়িয়ে দিতাম সোনালুর ফুল। ফুলে ফুলে শ্রীমন্ত পথ। এইসব হলুদ দেখেছিল ঘড়ছাড়া প্রজাপতির দল। বহুদিন পর একদিন সোনালু ফুলের কাছে তারা জেনেছিল আমার একান্ত বেদনার কথা। এইসব শুনে বুঝি তাদেরও জেগে ছিল মনে গোপন গহন ব্যথা। তারপর, পাতাবাহারের এক সোহানা বিকেল ফেলে প্রজাপতিরা তাদের ডানায় জমানো সব রঙ দিয়ে গেছে ঢেলে।
রোজ রাতে প্রজাপতির রঙ দিয়ে মেয়েটির ছবি আঁকি, আঁকি সোনালু ফুলের স্মৃতি। আঁকতে আঁকতে প্রজাপতির ডানার ভেতরে রঙের বদলে জমে ওঠে গহন অন্ধকার। আর কোনো এক রাতে এই অন্ধ গহন পথে ঝিঙুরের সুরে সুরে মোহন চোখের মেয়েটি সোনালুর ঘ্রাণ নিয়ে অনায়াসে বেদনার গল্প হয়ে গেছে। তাই পাঠ করি গল্প, পাঠ করি মেয়ে। আর রোজ রাত্রিবেলা কলাবতী নদীটির পাশে আমার ডাকনাম ধরে এক অচিন অন্ধ পাখি সুর করে কাঁদে। যেনো আর কোনো সুর নেই পাখিটির ঠোঁটে। ওই অন্ধ পাখির করুণ সুর ভেসে এলে আজো আত্মার ভেতরে শুধু কেঁপে কেঁপে ওঠে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন