![]()
ফিরে এলাম
রুটি-রুজির প্রয়োজনে,
আলো ঝলমল গঙ্গাবুড়ির শহরে।
এখানে এখন রক্তপঁচা গন্ধে
দম আমার বন্ধ হয়ে আসে।
যত্রতত্র কুরবানির রক্তস্ন্যান শেষে,
নাড়ি-ভুড়ি আর আবর্জনায় স্তুপ গলি-পথে
সাধারণ মানুষ মুখে রুমাল চেপে হাটে।
মফস্বলের বিশুদ্ধ বাতাস তাই,
টিটকেরি মেরে বলে,
ঢাকা শহরে কী "সাহেব" রা থাকে
সুউচ্চ ওই অট্টালিকার পাহাড়ে?
-----------------------------------------------------------------
মফস্বলের বাতাসে নেই গা গুলিয়ে ওঠা গন্ধ। কুরবানি শেষে যে যার মত পরিস্কার করে ফেলেছেন চারপাশ। আর রাজধানী ঢাকায় কারোর কোন দায়বদ্ধতা নেই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


