যারা আমার পিতাকে হত্যা করে
গাছে ঝুঁলিয়ে দিলো লাশ,
তাদের এই নিষ্ঠুরতাকে তুমি বলো "বন্ধুত্ব।"
যারা কাটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ নিয়ে করে প্রহসন,
যারা পানির বদলে সবুজ বঙ্গে ঢেলে দেয় ফেনসিডিল,
তাদেরকে এখনও তুমি "বন্ধু" বলো।
তাদরে জন্য রাস্তা-ঘাট,
তাদের জন্য জলপথ,
তাদের জন্য রামপাল,
তাদের জন্য উজার করছো প্রিয় সুন্দরবন।
তাদের জন্য জামদানি শাড়ি, পদ্মার সেরা ইলিশ,
তাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে
তোমার নেই যে কোন নালিশ।
যাদের জন্য নতজানু হতে হতে
নুয়ে গেছে তোমার মেরুদন্ড,
চেয়ে দেখো,
তোমাকেই ধিক্কার জানাচ্ছে "বাংলাদেশ।"
--------------------------------------------------
যশোর বেনাপোল সীমান্তে ২৪ অক্টবর বাংলাদেশী নাগরিক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা শেষে লাশ গাছে ঝুলিয়ে রাখে বিএসএফ। এটির প্রতিবাদ জানাতে ভারতপ্রীতি রাজনীতিকদের প্রতি এই ধিক্কারমূলক পোস্ট।
অন লাইনে সংবাদটি পড়তে
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


