somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

​Dunkirk (2017) অসাধারণ সিনেমাটোগ্রাফি ও সাউন্ড এফেক্টের :মুভি রিভিউ

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের ডানকার্কে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সার্ভাইবাল অপারেশন নিয়ে তৈরি হয়েছে এটি।



তিন বছর অপেক্ষার পর ডানকার্ককে নিয়ে পর্দায় হাজির হয়েছেন নোলান। স্বাভাবিকভাবে সবারই এক্সপেক্টেশন অনেক ছিলো। নোলান আগেই বলে দিয়েছিলেন যে, ডানকার্ক কোনো কমপ্লিট ওয়ার মুভি না। এটা একধরনের সার্ভাইবাল মুভি, সেই সময়টাকে নিজের মধ্যে অনুভব করার মতোন মুভি। যারা সামনে মুভিটা দেখবেন তাদের জন্য বলি, 'সেভিং প্রাইভেট রায়ান' কিংবা হালের 'হ্যাকস রিজ' এর মতো মুভি দেখার এক্সপেক্টেশন নিয়ে 'ডানকার্ক' দেখতে বসবেন না। 'ডানকার্ক' সকল প্রকার ওয়ার মুভি থেকেই আলাদা।
স্টোরি-লাইন সম্পর্কে বলার কিছুই নেই। কারণ একদম ঐতিহাসিক সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে ডানকার্ক। ডানকার্ক এমনিতেই নিজের রঙে রঙিন। শুধু দরকার ছিলো সেই সময়টাকে পারফেক্টভাবে দর্শকদের সামনে তুলে ধরার। আর সেটাই করে দেখিয়েছেন নোলান।



নিজের প্রথম মুভি হিসেবে হ্যারি স্টাইলস দারুণ অভিনয় করেছেন। স্ক্রিণ-টাইমও ভালোই পেয়েছেন। টম হার্ডির বরাবরের মতোই অনবদ্য। পুরো মুভিতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাঁর পুরো চেহারা দেখা গিয়েছে। বাকিসময় এয়ারফোর্সের পাইলট হিসেবে শুধু একজোড়া চোখ আর ভ্রূ দিয়েই পর্দা কাঁপিয়ে দিয়েছেন। অভিজ্ঞ হিসেবে কেনেথ ব্রানাহ, মার্ক রাইল্যান্স, কিলিয়ান মার্ফি একদম পার্ফেক্ট। ডানকার্কে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে ফিওন হোয়াইহেড এর অভিনয়। পুরো মুভিতে সংলাপ খুব কম থাকলেও শুধু এক্সপ্রেশন আর অভিনয় দিয়েই সেটা পুষিয়ে দিয়েছেন কাস্টিং সকলে।
পুরো মুভিতে সিনেমাটোগ্রাফি ছিলো দেখার মতোন। সিনেমাটোগ্রাফির জন্য এবার Hoyte Van Hoytema অস্কার পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
নোলানের মুভির প্রাণ কি? অবশ্যই এবং অতি অবশ্যই হ্যান্স জিমারের মিউজিক। একদম এক্সপেক্টেশন লেভেলকে ছাড়িয়ে গেছেন জিমার। মুভির প্রত্যেকটা সিনের সাথে জিমারের ব্যাকগ্রাউন্ড! একদম পার্ফেক্টলি সিংক করেছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো জিমারের মিউজিকে। এই ফিল পিসির ছোট স্ক্রীণে কখনোই পাওয়া সম্ভব না। এবারের অস্কার বাগানোর তুমুল সম্ভাবনা রয়েছে হ্যান্স জিমারের।


নোলানের ড্রিম প্রজেক্ট হিসেবে সবাই জানে 'ইনসেপশন' কে। অনেকেই হয়তো জানেন না যে 'ডানকার্ক' ও নোলানের আরেক ড্রিম প্রজেক্ট। ১৯৯২ সালে স্ত্রীকে নিয়ে ফ্রান্সের ডানকার্কে বেড়াতে যাওয়ার সময় থেকেই তাঁর ইচ্ছা ছিলো ডানকার্ককে নিয়ে মুভি বানানোর। প্রায় ২৫ বছর পর তাঁর ইচ্ছা পূরণ হলো। একদম আসল ডানকার্ক বিচে গিয়েই প্রায় পুরোটা ফিল্ম শ্যুট করেছেন নোলান। কোনো VFX এর কারিকুরি নেই। ১৯৪০ এর সেই সময়কার ডানকার্ককে একদম সরাসরি যেনো পর্দায় উপস্থিত করেছেন তিনি।
সবমিলিয়ে ১০৬ মিনিটের মুভির পুরোটা সময় উপভোগ্য। 'ডানকার্ক' কিংবা নোলান অস্কার পাবে কি-না সেটা সময়ই বলে দেবে। তবে ডানকার্ককে আমার শুধু মুভি মনে হয়নি, মনে হয়েছে এক পার্সোনাল এক্সপেরিয়েন্সের মতো। ডানকার্ক, যে ঘটনা হয়তো পাল্টে দিয়েছে পুরো বিশ্বের ভাগ্য!

সবার কাছে একটাই অনুরোধ, যাদের সময় এবং সুযোগ আছে অবশ্যই সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে গিয়ে ডানকার্ক দেখবেন। ডানকার্কের মজা ল্যাপটপ বা পিসির ছোট স্ক্রীণে নেই। :)
My Rating: 10/10 (ডানকার্ক আমার একপেক্টেশনের সাথে পুরোপুরি মিলে গেছে দেখে পার্ফেক্ট টেন!)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×