somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সার প্রতিরোধী খাবার ।।।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের হাতের কাছেই আছে প্রচুর ফলমূল ও শাক সবজি। এসবের বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল আমাদের জন্য অত্যন্ত জরুরি ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

খাবার দাবারের ধরন, ব্যায়াম না করার অভ্যাস আর শরীরের বাড়তি ওজন শতকরা প্রায় ৪০ ভাগ ক্ষেত্রে এসবই ক্যান্সারের কারণ। আবার সব ধরনের ক্যন্সারের প্রায় ৩০ শতাংশই খাবারের সাথে সম্পর্কযুক্ত। খাবারের ধরন ক্যন্সারের একটা রিষ্ক ফ্যাক্টর। খাদ্যাভ্যাস পরিবর্তন করে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। অতএব, খাবার হচ্ছে ক্যান্সারের পরিবর্তনযোগ্য রিষ্ক ফ্যাক্টর। খাবারে বেশি বেশি ফলমূল, শাক সবজি থাকলে কোন কোন ক্যান্সার ও ক্রনিক অসুখ কম হয়। এসব খাবারে আছে ক্যান্সার প্রতিরোধী কিছু উপাদান। ক্যান্সার প্রতিরোধী কয়েকটি খাবারের উদাহরণ হচ্ছে:


টমেটো

টমেটোতে আছে প্রচুর লাইকোপিন নামক শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। টমেটো সস্, টমেটো পেস্ট বা টমেটো ক্যাচাপ-লাইকোপিনের ঘন উত্স। লাইকোপিন পুরুষদের প্রস্টেট আর মহিলাদের জরায়ুর মুখ ও ডিম্বাশয়ের ক্যান্সার হবার সম্ভাবনা কমাতে সহায়ক। এ ছাড়া বৃহদন্ত্র, মলাশয়, পাকস্থলি, গ্রাসনালী ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধেও টমেটো সহায়ক বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ।


গাজর, পাকা পেঁপে, মিষ্টি আলু, লাল শাক

এগুলো শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট 'বিটা ক্যারোটিনের' গুরুত্বপূর্ণ উত্স। এসব খাবার নিয়মিত খেলে অনেক ধরনের ক্যান্সার হবার সম্ভাবনা কমে।


সীম

সীমের ফাইটোক্যামিকেল 'আইসোফ্ল্যাভোন' প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকর বলে ধারণা করা হয়।


পালং শাক

সবুজ শাকের মধ্যে পালং শাক সেরা। এতে আছে প্রচুর পরিমাণে লুটিন ও ভিটামিন ই। পালং শাকের এন্টি-অক্সিডেন্ট লিভার, ডিম্বাশয়, কোলন ও প্রস্টেটের ক্যান্সার প্রতিরোধে কার্যকর।


রসুন

গ্রাসনালী, পাকস্থলি ও স্তনের ক্যান্সার কমাতে রসুন কার্যকর। রান্না করার মিনিট দশেক আগে কুচি কুচি করে কেটে রেখে দিলে রসুনের ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়।


আনারস

ভিটামিন সি একটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। আনারস ভিটামিন সি-এর একটি গুরুত্বপূর্ণ উত্স। এ ছাড়া আনারসে আছে 'ব্রোমেলেইন' নামের এক এনজাইম। এটি স্তন ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে।


আপেল

আপেলে আছে 'কোয়ার্সেটিন'নামের এক এন্টি-অক্সিডেন্ট, যা কমিয়ে দেয় পাকস্থলি ও কোলন ক্যান্সারের সম্ভাবনা। এটি প্রস্টেট ক্যান্সারের কোষের বৃদ্ধিও কমিয়ে দেয়।


চা

চায়ে আছে শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট 'ইজিসিজি'। এটি পাকস্থলি, লিভার ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে কার্যকর। কালো চায়ের চেয়ে সবুজ চাই বেশি ভালো। সবুজ চায়ে এন্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি। আমাদের হাতের কাছেই আছে প্রচুর ফলমূল ও শাক সবজি। এসবের বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল আমাদের জন্য অত্যন্ত জরুরি। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। স্বাস্থ্যকর দীর্ঘ জীবনের জন্য এবং ক্যান্সার প্রতিরোধের আশায় আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি থাকা একান্ত আবশ্যক। আর চাও পান করা উচিত্ দৈনিক কয়েক কাপ।

আমার আগের পোস্ট গুলো।।
বাড়তি ওজনের এক খেসারত !!!
ক্যানসার প্রতিরোধ সহজেই !!!
অতি সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়!!!!!!!!
প্রতিরোধেই মিলবে স্ট্রোকের প্রতিকার


এই তথ্য গুলো এখান থেকে নেয়া ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×