কাঁচে নক করার শব্দে ঘুমটা
ভেঙ্গে গেল... প্রথমে
ভেবেছিলাম, জানালায়
কেউ বুঝি টোকা দিচ্ছে...
কিন্তু আয়নার ভেতর থেকে
শব্দটা আবার আসার পর,
ভুলটা ভাঙ্গলো আমার... ! !
**---**---**---**---**---**---
**---**
ঘড়িতে দেখলাম ১২ঃ০৭...
মেয়েটা তখন আমার
চিৎকার থামানোর জন্য এক
হাতে মুখ চেপে ধরে অন্য
হাতের লম্বা নখগুলো বুকের
চামড়া ভেদ করে ঢুকিয়ে
দিতে ব্যস্ত... লাফিয়ে
উঠলাম আমি... বুঝলাম
দুঃস্বপ্ন দেখেছি... ঘড়িতে
১২ঃ০৬ বাজে... শুনতে
পেলাম, আমারঘরের দরজাটা
খুলে যাচ্ছে আস্তে আস্তে... !
!**---**---**---**---**---**---
**---**
ছোট বেলা থেকেই পোষা
কুকুর বিড়াল ছিল
অনেকগুলো... ঘুমের সময়
দরজায় আঁচড় কাটার শব্দে
তাই অভ্যস্তহয়ে
গিয়েছিলাম... কিন্তু এখন
যখন আমি একা থাকি, শব্দটা
আসলেই খুব অস্বস্তিকর
লাগে... ! !
**---**---**---**---**---**---
**---**
আমি একসময় ভাবতাম, আমার
বিড়ালটার তাকানোর
মধ্যে সমস্যা আছে... আমি
সামনে আসলেই আমার মুখের
দিকে কেমন করে যেন
তাকায়... তারপর একদিন
বুঝলাম, বিড়ালটা আসলে
আমার ঠিক পিছনে কারো
দিকে ওভাবে তাকিয়ে
থাকে... ! !
**---**---**---**---**---**---
**---**
ছোট্ট বাচ্চার হাসির
মতোমধুর আসলেই কিছু নেই...
যদি না রাত একটা বাজে
আর বাসায় আপনি একা
থাকেন... !!*
*---**---**---**---**---**---*
*---**
আমি ঘুমাচ্ছি, এই দৃশ্যের
একটা ছবি আছে আমার
ফোনে... কিন্তু মুশকিল হচ্ছে,
আমার ফ্ল্যাটে আমি একাই
থাকি... ! !
*
*---**---**---**---**---**---*
*---**
ঘুম পারিয়ে দেবার সময়
আমার ছেলেটা আবদার করল,
"আব্বু, বিছানার নিচে
ভুতেরা লুকিয়ে আছে
কিনা,দেখা নিতে ভুলো না
কিন্তু ! ! " স্রেফ ওকে আশ্বস্ত
করার জন্যেই বিছানার
নিচে উকি দিলাম,আর উকি
দিয়েই দেখতে পেলাম
আরেকটা ওকে, খাটের
নিচে, ভয়ে কাঁপতে
কাঁপতেআমাকে বলল, " আব্বু,
খাটের উপর কে যেনো শুয়ে
আছে !
! "**---**---**---**---**---**---
**---**
সিড়ির নিচ থেকে নাম ধরে
মা ডাকছে শুনে মেয়েটা
যেই না নামতে যাবে, সেই
মুহুর্তে মেয়েটার মা তার
হাত ধরে ঘরের ভেতর টেনে
নিয়ে গেল,বলল, " ডাকটা
আমিও শুনতে পেয়েছি ! !
"**---**---**---**---**---**---
**---**

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



