somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবকুক এ্যাকাউন্ট হ্যাক সম্পর্কিত কিছু কনফিউশন?

২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি হিসেব মিলতেছে
না-
১) পুলিশ বলতেছে ‘বিপ্লব চন্দ্র বৈদ্য’ নামক ব্যক্তির ফেসবুক আইডি নাকি হ্যাক
হইছে। কিন্তু কথা হইলো,বর্তমানে ফেসবুকের সিকিউরিটি সিস্টেম বেশ
ভালো। অন্য কোন ডিভাইস থেকে আইডি খুলার চেষ্টা করলেই আইডি বন্ধ করে দেয়।
কথা হইলো- বিপ্লব চন্দ্র বৈদ্য আইডি যখন অন্য ডিভাইস থেকে খোলার চেষ্টা করা হইলো, তখন তার আইডি বন্ধ হয়ে গেলো না কেন ?
.
২) তর্কের খাতিরে ধরে নিলাম, কেউ বিপ্লব চন্দ্র বৈদ্য’র আইডি হ্যাক
করেছিলো। এরপর তার আইডি থেকে সবার কাছে কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো
হয়, যা দর্শণে ইতিমধ্যে পুরো ফেসবুক গরম হয়ে যায়। ধরে নিলাম, হ্যাক করা ব্যক্তি খারাপ উদ্দেশ্য নিয়েই কাজটি করেছে। কিন্তু যে এত বড় একটা ঘটনা ঘটায়
দিলো, সে মাত্র ৫০০ টাকা বিকাশ চাইবে বা ফোন করবে এটা কেমন কথা ?
মাত্র ৫০০ টাকার জন্য তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, এটা তো ঐ হ্যাকারের জানার কথা।সে এত বড় একটা
সাম্প্রদায়িক ঘটনা ঘটালো,সে মাত্র ৫০০ টাকার চাদা চেয়ে ধরা খেলো, বিষয়টি
ঠিক মিললো না।
.
৩) পুলিশ হেডকোয়ার্টারের বক্তব্য হলো-“ শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র
বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি 'Biplob Chandra Shuvo’ হ্যাক হওয়ার প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় জিডি (নং-৪৪০)করেন। জিডি করার সময়
থানায় অবস্থানকালেই বিপ্লবের নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা
দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে ওসিকে জানানো হলে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হয়।প্রযুক্তির সহায়তায় ওইদিন রাতেই বিপ্লবের ফেইসবুক
অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়।
(https://bit.ly/2P4fmEX, https://
bbc.in/31yUzf6)
অথচ, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর, যা শনিবার বিকালে প্রকাশিত হয়,
সেখানে থানার ওসির বক্তব্য খেয়াল করুন-"বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ
নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে
আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে।" (https://bit.ly/32AhsQW,
আর্কাইভ- http://archive.fo/bN2Yw)
পাঠক ! পুলিশ হেডকোয়ার্টার বলছে,
শুক্রবার রাতেই শরীফ এবং ইমন নামক দুই ব্যক্তিকে পটুয়াখালী ও বোরহানুদ্দিন
থেকে গ্রেফতার করা হয়।অথচ শনিবার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক কিন্তু বলেননি, গতকাল রাতে দুইজন হ্যাকারকে
গ্রেফতার করা হয়েছে। বরং বললেন- “তাকে (বিপ্লবকে)
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।” যদি আগের রাতে দুইজনকে গ্রেফতার করা হতো, তবে
থানার ওসি সাহেব তা উল্লেখ করলো না কেন ?
.
৪) বিপ্লব চন্দ্র বৈদ্য পুলিশের কাছে আসে শুক্রবার।পুলিশের দাবী- শুক্রবার
রাতেই গ্রেফতার করা হয় হ্যাকার ইমন ও শরীফকে।শনিবার বোরহানুদ্দিন জুড়ে
অসংখ্য মিছিল হয়েছে বিপ্লবের বিরুদ্ধে। এরপর শনিবার শেষে রবিবার
সকালের সমাবেশে হতাহতের ঘটনা ঘটে। কথা হইলো, ইমন ও শরীফ নামক
দুইজন হ্যাকার যে ৩৬ ঘন্টা আগে গ্রেফতার হইলো, এটা কেউ জানলো না কেন ? কেন কোন মিডিয়াতে আসলো
না? এমনকি খোদ বোরহানুদ্দিন থানার ওসি
পর্যন্ত শনিবার বিকালেও দুই হ্যাকারের কথা বলেনি। দুইজন হ্যাকারের নাম যদি
শুক্রবার রাতেই প্রকাশ করা হতো তবে শনিবার ওরবিবার তো কোন সমাবেশই
হতো না। কেন রবিবার হতাহতের ঘটনার পর ইমন ও শরীফ নাম দুটি চরিত্রের
আবিষ্কার হইলো ? নাকি হতাহতের ঘটনার পর ইমন ও শরীফ নামক দুটি মুসলিম চরিত্রের অবতারণা করা
হয়েছে পুরো ঘটনাকে নিউট্রালাইজ করার জন্য ? আমার এ ৪টি হিসেব মিলিয়ে দিন দয়া করে।
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×