পরমাণু গল্প গুচ্ছ
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১) মাস্টার্স করা শিক্ষিত
মানুষটি তার থেকে দশ বছর
বড় রিক্সাওয়ালাকে বলল
- এই যাবি?
ক্লাস ফাইভ পাশ
রিক্সাওয়ালা বলল
-কোথায় যাবেন, বলুন?
***
২)
একটা সময় মেয়েটির সাথে
কথা হত খুব। এখন আর হয় না।
কত কথা বলার ছিল অথচ
ছেলেটি বলতে পারে না।
কেবল সকালের গুড মর্নিং
নিয়েই সুখে থাকে সে।
আজও তার মেসেজ ছাড়া
দিন শুরু হয় না ছেলেটির।
৩)
ছেলেটি ব্রাউজার হোম
পেইজ হিসাবে মেয়েটির
প্রোফাইল লিংক সেট করা !
৪)
লম্বা বাস জার্নি শেষ।
সবাই রাত ভর ঘুমিয়েছি।
বিজনেস ক্লাসের সিট গুলো
একেবারে শুইয়ে দিয়ে
ঘুমিয়েছে সবাই।
মেয়েটি যখন নিজের সিট
থেকে নামতে যাবে তখন
সামনের সিট শোয়ানো
থাকার কারনে বের হতে
পারছিলো না। খুবই বিরক্ত
হল সে। মানুষের এতো কমন
সেন্সের অভাব কেন হবে?
কিন্তু নিজের সিটটাও যে
শোয়ানো এবং পেছনের
যাত্রীও যে নামতে পারছে
না এদিকে তার খেয়াল নেই
একদম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন