somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তবর্তীকালীন সরকার নিয়ে আমার ভবিষ্যৎবাণী-

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্যত নতুন গণ-অভ্যুত্থানের পর হাসিনা তথা লীগের পতন হয়েছে মাত্র ৪ দিন আগে। বিগত ১০ বছর বাংলাদেশের ওপর দিয়ে যা গেছে তা নিয়ে মানুষ ক্ষুব্ধ, বিরক্ত,অতিষ্ঠ।যদিও সরকারের সমালোচনা করা খুবই সোজা কাজ।আমরা ইউরোপ আমেরিকার কথা ভাবি অথচ ওদেশেও সরকারকে রোষানলে পড়তে হয়। যাক, এখন ইউনূস সরকার কী করতে পারে বা তাদের ভবিষ্যত কী তা নিয়ে লিখছি—

১.বাংলাদেশের সমস্যা গভীরে। মানে ডিএনএতে বা ভৌগোলিক অবস্থানে। এখানে অনিয়মগুলোই নর্মালাইজ হয়ে গেছে। এতে করে ধরেন গতকাল পর্যন্ত যে পুলিশ ঘুষ নিয়ে দৈনিক ৫০০০ ইনকাম করত, কার্যত সে অচল হয়ে গেছে। সো নতুন সরকারকে এসব ঠিক করতেই হবে। আর এর মূল অত্যন্ত গভীরে। যা ঠিক করতে কমকরে হলেও ২ বছর দরকার। কিন্তু মানুষ দ্রুত সমাধান চায়। এরা ভাবে সরকার আজ এসে কালই সব ঠিক করবে। কিন্তু যখন তারা দেখবে দ্রুত কিছুই হচ্ছেনা তখন তারা এই সরকারকেও তুলোধুনো করবে। আর এতে সহায়তা করবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা বাটপারেরা। যারা আগে বাটপারি করলেও এখন সুযোগ পাবেনা।

২.যারা জানে তারা জানে যে বাংলাদেশের সমস্যা এক দুই দিনে শেষ হবার নয়। ইউনূসও জানেন। আর উনি খুবই পশ্চিমা ঘনিষ্ঠ। তাই আপাতত জনগনকে বুঝ দেয়ার জন্যে বিদেশ থেকে সহায়তা আসতে পারে প্রচুর পরিমানে। এতে করে অর্থনৈতিক উন্নতিও দেখানো যাবে। যেমন হাসিনার পতনের পরদিন থেকেই টানা শেয়ারবাজারের গ্রাফ উর্ধ্বমূখী। যদি এটা বাবল হয় আর হঠাৎ করে ব্রাস্ট হয় তবে অনেকে নিঃস্ব হবে।

৩.জনগণ চায় এ সরকার ৩-৬ বছর দেশ চালাক। তবে ১৭ বছর ধরে ভুখা থাকা বিএনপি-জামাত চায় ৩ মাসের ভেতর নির্বাচনে যেতে। কারণ এমনটা হলে তারা ৩০০ আসনে কমকরে ২৮০ টা তো পাবেই। আবার আওয়ামীলীগ চায় কিছু সময় পর নির্বাচন হোক। এতে ওরা যদি একটু ঘুরে দাঁড়ায়। তো এখন বিএনপি জামাত সর্ব্বোচ্চ চেষ্টা করবে অন্তবর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করতে যাতে করে জনগনও দ্রুত নির্বাচন চায়। এর আরও একটা কারণ যদি এই সরকার সত্যই কাজ করে এবং পজেটিভ পরিবর্তন আনে তবে মানুষ ওসবে অভ্যস্ত হয়ে যাবে। তারপর বিএনপি এসে আবার লুটপাট করতে চাইলে মানুষ রুখে দাঁড়াবে।

৪.ধরে নিলাম আরব বসন্তের আদলে বাংলা বসন্ত হয়েছে। এখন এদেশে usa এর সেনা আনতে হবে। তবে এর আগে তো একটা উপলক্ষ চাই। আর উপলক্ষ তৈরী করতে দেশে হামলা, রাহাজানি, সংখ্যালঘু অত্যাচার সহ সব বেড়ে যাবে। এমনকি ভারতকে আক্রমন ও পরবর্তীতে ভারতকে মোকাবেলা করতে usa এর সেনা আনায়নও হতে পারে।

৫.এই সরকার ততদিন টিকবে যতদিন না আমেরিকার ফুটপ্রিন্ট এই উপ্যকায় স্থায়ী হয়। বিশেষ করে বেল্ট এন্ড রোড বা ভারত মহাসাগরে চীনকে টেক্কা দিতে পারে এবং ভবিষ্যতের ভারতের জন্যেও কাউন্টার হয়। ফলে চীনও হয়তো ইউনূসকে সমর্থন না করে পাওনা পরিশোধে চাপ দিতে পারে বা ভারত চীন এক হতে পারে এদেশের ব্যাপারে।

৫.এবার সবচেয়ে বড় অনুমান করি। আমার মতে ৩-৬ মাসেই এই সরকারের পতন হবে বা নির্বাচন দিতে বাধ্য হবে। কী কেন তা নাহয় এমনটা হলেই বলবো।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×