শাশ্বত সত্যকে নিয়ে এই ব্লগে ২৭ মে আমার লেখা প্রথম পোস্টটি প্রকাশের পরপরই দাবি আসে সেটি স্টিকি করার। দুদিন ধরে অসংখ্য ব্লগার পোস্টটি স্টিকি করা দাবি জানান। দুদিন ধরে তা নিয়ে কর্তৃপক্ষ একেবারে নীরব ছিল। পরে ২৯ মে পোস্টটি স্টিকি করে ধন্যবাদ পায় কর্তৃপক্ষ। দুদিন পোস্টটি স্টিকি ছিলো। গতকাল থেকে তা সরানো হয়েছে। এই মাত্র দুদিনে আমরা শাশ্বত সত্য'র সহায়তার জন্য অসংখ্য মানুষের আশ্বাস ও উদ্যোগ দেখেছি। শাশ্বত'র চিকিৎসার জন্য দরকার ১৬ লাখ টাকা। গরীব এই দেশের হাতেগোনা কয়েকজন মানুষের সহায়তা পেলে আমরা এতো টাকা জোগাড় করতে পারবোনা। তাই দরকার বেশি সংখ্যক মানুষকে শাশ্বত'র এই অসহায়ত্ব'র কথা জানানো। যাতে এগিয়ে আসে অনেক সহায়তার হাত।
তাই আমরা ব্লগ কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ রাখছি-শাশ্বত বিষয়ক যেকোন একটি পোস্ট আবারো স্টিকি করা হোক। যাতে অসংখ্য মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি শাশ্বতকে বাঁচানোর আহ্বান। এর আগে তো আমরা দেখেছি একাধিক পোস্ট স্টিকি করা হয়েছে। তাই কবি সমুদ্র গুপ্ত বিষয়ক পোস্টের পাশাপাশি শাশ্বত সত্য বিষয়ক একটি পোস্ট কি স্টিকি করে রাখা যায়না? একটু তাড়াতাড়ি ভাবুন না কর্তৃপক্ষ।
...স্কুল শিক্ষক বাবার পক্ষে শাশ্বতের জন্য ১৬ লাখ টাকা জোগানো সম্ভব নয়। কিন্তু মাত্র ১৬ লাখ টাকার জন্য আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবার মেধাবী শাশ্বত সত্যকে হারাতে চাইনা। ওর জন্য আমরা মাঠে নেমেছি। আসুন না, আমাদের সঙ্গে হাত বাড়িয়ে শাশ্বত সত্য'র চিকিৎসার টাকাটা জোগাড় করে ফেলি। কী পারবো না আমরা?
ব্যাংক অ্যাকাউন্ট:
০১.'শাশ্বত চিকিৎসা সহায়তা' অ্যাকাউন্ট নং-৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
০২.‘Saswota Chikitsa-Sohayota’ AC no: 135-101-33705, Dutch-Bangla Bank Limited.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



