somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত্ড়ইয়া হাত্ড়াইয়া............,.,

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্তুরের এর নির্বাচনী হাওয়া জোড়েসোরে বহিতেছে। নৌকার জোয়ার চলতেছে। তবে কুড়ে ঘরও কম যাইতেছে না। হ্যারিকান মার্কাও একটা ছিল। পটুয়াখালী শহরের লন্চ ঘাট। ওখানে ছোট ছোট পানের দোকান ছিল। স্থানীয় ভাষায় যাকে বলে আলগা দোকান। ওর মধ্যে দুটা দোকান আমার প্রিয় ছিল। কাঠের দুটা নড়বড়ে বেন্চ পাতা থাকত দোকানের সামনে। যখন ভীড়ভাট্টা কম থাকত তখন আমি আরও   দুএকজন পড়াশুনার ফাকে ফাকে অথবা স্কুল ছুটির সময় ওখানে যেয়ে আড্ঢা দিতাম। আমি তখন ক্লাস টেনের ছাত্র। এই আড্ঢা দেওয়ার জন্য মুরব্বীদের বকাঝকা খাওয়া লাগতো। ঐ দোকান দুটা ছিল ইন্সূ ভাই (ইউনুস ভাই) আর শিরু ভাইর (শের আলী ভাই)। ওনারা দুজনেই মধ্য বয়সি ছিল। পানের দোকানী হলে কি হবে ওনাদের ছিল রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব। ওনারা মজার মজার কথা বলত। বেশীর ভাগই কথা বার্তা হত রাজনীতি নিয়ে। আর আমরা বেশির ভাগ সময়ে ছিলাম শ্রোতা। কথায় কথায় একদিন শিরু ভাই বলতেছে নৌকা যদি আইস্শা (এসে) যায় তবে বাইশ্ (২২) পরিবারের বদলে বাইশসো (২২০০) পরিবার আইইয়া (এসে) যাইব। তখনকার দিনে পূর্ব পাকিস্তানে বাইশ পরিবার একটা বড় ইস্যু ছিল। পশিচমা (পশ্চিম পাকিস্তানিরা) আর অবাঙ্গালীদের (যারা ইন্ডিয়া থেকে এসেছিল) তাদের কুক্ষিগত ছিল বাংলার সম্পদ। বড় বড় ব্যবসা বানিজ্য শিল্প প্রতিস্ঠান সবই ওদেরই ছিল। ওরাই প্রশাসনের সহযোগিতায় সব লুটেপুটে নিত। ঐসব ইতিহাস সাক্ষী। যাক আগের কথায় আসি, ঐদিন ইনসু ভাইয়ের জবাবটা এখনো মনের মধ্যে গেথে আছে। আরে দ্যাখ শির্রাহ্, পশ্চিমারা হইছে ১২০০/১৩০০ মাইল দুরে মধ্যে আবার ইন্ডিয়া অগো পামু কেমনে (ওদের পাব কেমন করে)। আর মোগো (আমাদের) শ্যাখের (বঙ্গবন্ধু) বাড়ী মোগো পাশেই। লাগলে হাত্ড়াইয়া হাত্ড়াইয়া শ্যাখের বার্তে জাইয়া উঢমূ (দরকার হলে সাঁতার কেটে বঙ্গবন্ধুর বাড়ী যেয়ে উঠবো)। বঙ্গবন্ধুও নাই আর না আছে শিরু ভাই ইনসু ভাই। পটুয়াখালী ৭১, এর এপ্রিল পর্যন্ত স্বাধীন ছিল। পটুয়াখালী দখল নেওয়ার জন্য পশ্চিমা হানাদার বিমান বাহিনী আক্রামন করে নির্বিচারে বিমান থেকে গুলি করে অগনিত সাধারন মানুষকে শহীদ করেছে লন্চ ঘাটে। ওর মধ্যে শিরু ভাই ও ইনসু ভাইও ছিল। ঐ লন্চ ঘাটেই হিন্দু মুসলীম সবাইকে গন কবর দিয়েছ হানাদাররা। না আছে কোন স্মৃতি সৌধ না আছে কোন চিন্হ। তারপরতো দেশীও হানাদাররা বঙ্গবন্ধুকেও ছাড়লনা। বঙ্গবন্ধু আমাদেরকে (বাঙালীদেরকে) অনেক স্বপ্ন দেখিয়েছিলেন...................।



Sent from my iPhone
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×