somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন ড: আলম এবং তার দল!!

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশকে বিশ্ব দরবারে সম্মানের সাথে তুলে ধরার জন্য আপনাকে এবং আপনার দলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ গর্বিত আপনাদের জন্য। আগামী বিশ্বকে আমরাই একদিন নেতৃত্ব দিব। সেইদিন আর দূরে নয়।

আসছে আরও চমক!

মাকসুদুল আলমের আস্তিনে আরও কত কী আছে, তা নিয়ে বিশ্বের জিনোম গবেষকদের আগ্রহের সীমা নেই। ২০১০ সালে তোষা পাটের জীবনরহস্য উন্মোচনের পর সবাই ভেবেছিলেন, এখানেই হয়তো শেষ। কিন্তু ২০১২-তে এসে মাকসুদুলের নেতৃত্বে বিশ্বের ৫০০টিরও বেশি গুরুত্বপূর্ণ উদ্ভিদের প্রধান শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আবারও চমকে উঠল বিশ্ব।পাটের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে এর নতুন জীবন দেওয়ার সম্ভাবনা নিয়ে উৎসাহ-উদ্দীপনা না থামতেই সুদূর নিউজিল্যান্ড থেকে এল আরেক চমকপ্রদ খবর। মহা বিপদে আছেন সেখানকার চাষিরা। তাঁদের অন্যতম রপ্তানি পণ্য ও জাতীয় ফল ‘কিউই’ তিন বছর ধরে পিএসএ নামক এক ছত্রাকের আক্রমণে মারা যাচ্ছে। ওপরে সোনালি আবরণ ও ভেতরে সবুজাভ এই সুস্বাদু ফলের রপ্তানি গত এক বছরে ৪৩ শতাংশ কমে গেছে। নিউজিল্যান্ডের বাঘা বাঘা জৈব প্রযুক্তিবিদেরা ওই ছত্রাক নির্মূলের সূত্র এখনো বের করতে পারেননি। অন্য উন্নত দেশের বাঘা বাঘা বিজ্ঞানীদের ডেকেও কোনো কূলকিনারা করতে পারছেন না তাঁরা।শেষ পর্যন্ত সারা দুনিয়া চষে বেরিয়ে তাঁদের কাছে খবর এল, ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানীরাই পারবেন কিউই ফলের শত্রুর প্রাণভোমরাকে বধ করতে। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জিনোম গবেষণাকেন্দ্রে গবেষণারত আমাদের মাকসুদুল আলমের কাছে খবর পাঠাল নিউজিল্যান্ডের কিউই উৎপাদনকারী সমিতি। বলল, যেকোনো শর্তে তারা রাজি, শুধু ওই ছত্রাক নির্মূলের রহস্যটাকে ভেদ করে দিতে হবে।বিশ্বের অন্যতম প্রভাবশালী জার্নাল বিএমসি জিনোমিক্সে ইতিমধ্যে ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের ওপর লেখা গবেষণাপত্রটি প্রকাশিত হয়ে গেছে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) কাছে করা ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের মেধাস্বত্বের আবেদন প্রাথমিকভাবে গ্রহণের পর এবার তা চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। ফলে ছত্রাকের জীবনরহস্যকেন্দ্রিক যেকোনো গবেষণার স্বত্বাধিকার নীতিগতভাবে বাংলাদেশ পাবে। এটা মেনে নিয়েই নিউজিল্যান্ডের কিউই চাষিদের সঙ্গে মাকসুদুল আলম ও বাংলাদেশের বিজ্ঞানীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাও হয়ে গেছে। এখন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হলে মাকসুদুলের নেতৃত্বে বাংলাদেশের বিজ্ঞানীরা কিউই ফলের প্রধান শত্রু পিএসএ ছত্রাক বধের মিশনে নামবেন। গত বছর কিউই ফল রপ্তানি থেকে নিউজিল্যান্ডের মোট আয় হয়েছিল এক হাজার ৩০০ কোটি ডলার। কিউই চাষ করে নিউজিল্যান্ডের চাষিরা খরচ বাদ দিয়ে প্রতি হেক্টর জমি থেকে কমপক্ষে চার লাখ ডলার আয় করতেন। ওই আয়ও এখন অর্ধেকে নেমে গেছে। চোখে-মুখে অন্ধকার দেখছেন তাঁরা। আর ওই অন্ধকারে আলোর দিশা নিয়ে এসেছে মাকসুদুলের দল।

মাকসুদুল আলম নিউজিল্যান্ডের চাষিদের অনুরোধকে আন্তরিকভাবে বিবেচনায় নিয়েছেন। এত দিন আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য উন্নত দেশের কাছে গিয়েছি। কিন্তু আমাদের বিজ্ঞানীদের অর্জন এখন উন্নত দেশের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে যাচ্ছে। বাংলাদেশের জন্য বড় পাওয়া তো বটেই।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×