বিএনপি এখন রাজাকারদের তাদের কোল থেকে না নামালেই ভাল। কারণ বিএনপির কোলে থাকলে হসিনা এইগুলারে ফাসি দিব। বিএনপি যদি এইগুলারে ত্যাগ করে এরা তখন হাসিনার দুয়ারে ধর্না দিব। বাংলাদেশের রাজনীতিবিদদের ভরসা নাই। এদের বাপের জন্মের ঠিক নাই। দেখা যাইব হাসিনা আবার নিজামীরে দলে নিয়া নিছে। এর থিকা এরা বিএনপির সাথেই থাকুক। হাসিনা এইগুলারে ফাসি দিক।
গতকাল আশরাফ কায়সারের লিখা "বাংলাদেশের রাজনৈতিক হত্যাকান্ড" বইটাতে পড়লাম, এই জামাত শিবিররে নিষিদ্ধ করার জন্য বিএনপি আওয়ামী ঐক্যবদ্ধভাবে একমতও হয়েছিল। সংসদে এর প্রস্তাবও আসছিল। পরে দুই দলই এ ব্যাপারে লাগাম ছেড়ে দিয়ে ঔদাসিন্য দেখিয়ে এদের বাচিয়ে রেখেছে। কেউ আর এ ব্যাপারে আগ্রহ দেখায় নাই।
এর পিছনে কারণ হতে পারে সে সময়ের সৌদি আরবের শ্রম বাজার।
কিন্তু এখন আর সৌদি শ্রমবাজের সেই মর্যাদা নাই। এখন সৌদিরা শুধু মুসলিম দেশ দেখে কর্মি নেয় না, এখন সৌদিরা শ্রীলংকা, ভারত থেকেও কর্মি নেয়।
তাই এখন আর সৌদির প্রভাবরে পুছার টাইম নাই।
তবে আপাতত আমার হিসাবে বিএনপি গোআ, নিজামীরে কোলেই বসাইয়া রাখুক। এতে আওয়ামী লীগ এইগুলারে ফাসি দিব। যত যাই এই দুই দলের কাউরে বিশ্বাস নাই। ঠেকা তো আর এই দুই দলের না, ঠেকা আমাদের জনগনের। আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাজাকারদের বিচার করতে পারবে না। তাই জামাত যাতে আর আওয়ামীদের সাথে জোট না বাধে সেটা নিশ্চিত করতে হবে।
বিএনপি তুমি জোরালো ভাবে রাজাকারদের সমর্থন দিয়ে চল। তোমাদের সমর্থন থাকলেই আওয়ামী লীগ ক্ষেপবে, তোমাদের ধ্বংস করার জন্য দেলুরে ফাসি দিবে।
তোমাদের নেতা আমাদের অনেক উপকার করার পাশাপাশি অনেক অপকারও কইরা গেছে। রাজাকারগুলারে জেল থিকা মুক্ত কইরা গেছে। ভন্ড বামগুলারে কোলে নিছে। রাজাকারগুলিরে রাজনীতি করার সুযোগ দিয়া গেছে। কর্ণেল তাহেররে ফাসি দিয়া গেছে। বাঙালির হোগায় সীল মাইরা বাংলাদেশী বানাইয়া দিয়া গেছে। সেই সীল এখনও পাসপোর্টে নিয়া বাঙ্গালিরা দেশ বিদেশ ঘুরে। সামরিক শাসনের মঞ্চ তৈরী কইরা দিয়া গেছে। সেই মঞ্চে উইঠা এরশাদ চাচ্চু অভিনয় দেখাইয়া গেছে, দেশের সাধারণ মানুষের রাজনীতি যতটুকু পারে নষ্ট কইরা দিয়া গেছে।
এইবার শুধু একটা উপকার কর তুমরা। রাজাকারগুলিরে ফাসি না দেওয়া পর্যন্ত সুন্দর কইরা কোলে বসাইয়া রাখ। জোরাল সমর্থন দাও রাজাকারদের। এতে আওয়ামী লীগ তার রাজনৈতিক বিদ্বেষ থিকা হইলেও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



