Click This Link
সরকার নিজেই পদ্মাসেতু বানানোর উদ্যোগ নিয়েছে। নিজের টাকা দিয়েই। বাংলাদেশের টাকা আছে। বিশ্বব্যাংকের কাছ থেকে টাকাটা পেলে আমাদের যে টাকাটা আছে সেটা অন্য কাজে খরচ করা যেত। যাই হোক, বিশ্বব্যাংকের ঋণের দরকার নাই। পদ্মা সেতু আমরাই বানাবো।
আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এসব ক্ষেত্রে শুধু অর্থ নয় প্রযুক্তিগত দক্ষতা অর্থের থেকে বেশী গুরুত্বপূর্ণ। আমরা চাই পদ্মা সেতুর নকশা করুক আমাদের ইঞ্জিনিয়াররা। স্বাবলম্বী দেশ হিসেবে যদি একটা সেতুর ডিজাইনই না করতে পারলাম তাহলে জঙ্গি বিমানের ডিজাইন করব কিভাবে? পরাশক্তি হব কিভাবে?
ভাল হোক খারাপ হোক, ধরুক সেতুতে ফাটল, আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করুক। করে শিখুক। ফাটল ধরলে বুঝুক তাদের ভুল কোথায় হয়েছিল, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করুক।
শক্তিশালী দেশের জন্য দরকার শক্তিশালী ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। আমাদের ইঞ্জিনিয়াররা শক্তিশালী হোক জ্ঞানে, অভিজ্ঞতায়, স্বনির্ভরতায়। এই পদ্মা সেতুই শেষ সেতু নয় আমরা আরও অনেক সেতু বানাব অনাগত ভবিষ্যতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, এই সেতুর কাজটা আমাদের দেশীয় ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধায়নে করতে দেন। সম্পূর্ণ তাদের তত্ত্বাবধায়নে। আমরা আর কোন চাইনীজ ফার্মের ইঞ্জিনিয়ার চাই না, কানাডিয়ান সুপারভিজর চাই না, জাপানীজ টেকনিশিয়ান চাই না। আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার চাই, নিজস্ব প্রযুক্তি চাই, নিজস্ব দক্ষতা চাই।
খবর দিন সব বিশ্ববিদ্যালয়ে। ঝাপিয়ে পড়ুক সব মেধাবীরা। শাসন করুক তারা পদ্মাকে।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



