somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ জানে না যে তারা কত বড় ভুলটা করল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে বেশ কিছু কট্টর বিএনপি দেখি। যেমন ধীবর, বাংলাদেশ জিন্দাবাদ। আরো কতগুলি আছে। এরা অনেকেই বয়সে প্রবীণ। একাত্তরের পরে আওয়ামী লীগের আচরণ সম্পর্কে এরা অনেক কিছু বলে। সত্য মিথ্যা মিশাইয়াই বলে। সে সময়ে আওয়ামী লীগের আচরণে জনগণের বেশ বড় একটা অংশই অখুশী ছিল বোঝা যায়। নতুবা সামরিক শাসক জিয়া এভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে পারতেন না। আওয়ামী লীগের সে সময়ের প্রতারণামূলক আচরণ দেশের একটা বড় অংশের সমর্থন আওয়ামী লীগ থেকে সরিয়ে নিয়েছে।

আওয়ামী লীগের সম্পর্কে অনেকেই অভিযোগ করেন যে মুক্তিযুদ্ধের ফসল তারা একাই ঘরে উঠিয়েছে। এটা অনেকটা বোঝা যায় "জয় বাংলা" আর "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানের বিপরীত অবস্থান থেকে। অথচ আমাদের মূল শ্লোগান হল "জয় বাংলা"। আওয়ামী লীগ এই শ্লোগানকে দলীয় শ্লোগান বানিয়েছে। জনগণের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের অর্জনকে দলীয় অর্জন বানিয়েছে।

আওয়ামী লীগের সামনে একটা সুযোগ ছিল, নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগকে একটা পরিষ্কার, নীতি ও আদর্শবান দল হিসেবে প্রতিষ্ঠা করার। কিন্তু আওয়ামী আবার একটা ভুল করল। একাত্তর পরবর্তী যে ভুলের কারনে আজকে ধীবর, বাংলাদেশ জিন্দাবাদের মত লোকেরা কট্টর আওয়ামী বিরোধী হয়েছে, সেই ভুলটা আওয়ামী লীগ আবার করল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা প্রতারকের দল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা জনগণের আন্দোলনের ফসল নিজেদের আখের গোছাতে, নিজেদের দলকে শক্তিশালী করতে ব্যাবহার করে। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই, তারা বোঝে কেবল ক্ষমতা। নতুন প্রজন্ম চিনে রাখলো এই প্রতারক আওয়ামী লীগকে। এক বিশাল সংখ্যক তরুণ ভোটার হারালো আওয়ামী লীগ।

লীগ কি জানে কত তরুন গতবার ১৮+ বয়সের অধিকারী হয়ে কেবলমাত্র এই রাজাকারদের বিচারের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে?

শিবির পারবে লীগকে বাচাতে? এই সামুতেই একজন শিবির দাড়ালে দশজন তরুণ সেই শিবিরের মেরুদন্ড ভেঙ্গে দেয়। এই সামুকে কত শত তরুণ শিবিরমুক্ত রাখতে কত পরিশ্রম করে। এই তরুণদের সাথে আওয়ামী লীগ প্রতারণাটা না করলেই ভাল করতো।

আমরা এখন জানি ধীবর আর বাংলাদেশ জিন্দাবাদের মত ব্লগাররা কিভাবে জন্ম নিয়েছিল। কোথায় তাদের এত আওয়ামী ঘৃণার উৎস সেটা আমরা আজ বুঝলাম।

আওয়ামী লীগ পারতো অতীতকে মাটি চাপা দিয়ে তরুণদের স্বতস্ফূর্ত সমর্থন নিয়ে দাড়াতে। আজকের এই তরুণরা আগামী পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশে থাকবে। তারা মনে রাখবে এই আওয়ামী প্রতারণার কথা।

আওয়ামী লীগের হাতে এক বিরাট সুযোগ ছিল। আওয়ামী লীগ সে সুযোগ হেলায় নষ্ট করল।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×