somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মি কা মাম্মি!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''তুই একটা অকাইম্মার ঢেঁকি বুঝলি?!!,এক কাপ চা খাওয়াবি তাও ঠিক মতো পারিস না...''। নাক মুখ কুঁচকে আমি আমার কাজ করতে লাগলাম,আর মনে মনে নিজেকে সুধালাম,''শোন মেয়ে,নানি যা বলছে তার কোন কথাই তুমি শুনতে পাচ্ছো না,ওকে?এক কান দিয়ে ঢুকায়ে আরেক কান দিয়ে বের করে দাও...!'
সকালে আম্মি কা মাম্মি মানে আমার নানি এসেছেন আমাদের বাসায়,তার নাকি বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিলো তাই কিছু সময়ের জন্য মেয়ের বাসায় এসেছেন,আম্মু ফোনে কথা বলছেন দেখে আমাকে এসে বললেন,চা দিতে ২চামচ চিনি দিয়ে!! অথচ ডাঃ আংকেল বলেছেন মিষ্টি তার জন্য হারাম! তাও তিনি যখন বলেছেন,তাই হালকা মিষ্টি দিয়ে চা দিলাম,আর ওমনি তিনি তার ভালোবাসা পূর্ণ লেকচার দেয়া শুরু করে দিলেন! নাহ,তার ভালোবাসা দেয়া দেখি থামার নাম নাই,এবার আমি চেঁচিয়ে উঠলাম,
--''আম্মু...এই আম্মু,তোমার আম্মা বলছে ২চামচ চিনি দিয়ে দুধ চা দিতে,দিবো?''
এইবার নানি বড় বড় চোখ করে আমার দিকে তাকালেন,
--তুই আমার নাতনি না,তুই তোর দাদীর নাতনি,এক কাপ চা চাইছি আর তুই আমার মেয়ের কাছে আমাকে বকা শুনাচ্ছিস???বেত্তুমিজ!!''
এইবার আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেললাম! নানি যখন তার ঐতিহাসিক 'বেত্তুমিজ' বকাটা দেন তখন নানির চেহারাটা দেখার মতো হয়! আমার ছোট মামার ভাষায়'নায়িকা ববিতা'!!হিহিহি।
নানুর বাসা আর আমাদের বাসার মধ্যে দূরত্ব খুব বেশি না,১০/১৫মিনিটের রাস্তা। আর তাই সকাল-বিকাল দু'বাসায় যাতায়াত চলতেই থাকে। ছোট বেলায় আম্মুর কাছে অভিযোগ করতাম,''আম্মু,নানুর বাসা এতো কাছে কেন?দূরে হইলে কতো ভালো হতো,আমরা অনেক দিন থাকতে পারতাম!''এখন অবশ্য তেমন মনে হয় না,বরং কাছাকাছি হওয়াতেই ভালো হয়েছে। দাদা-দাদীর দেখা পাইনি,বহু আগেই চলে গেছেন তারা,নানা-নানুই সব। কাছা-কাছি হওয়াতে বোধ করি তাদের আদরের পাশাপাশি শাসন ও পেয়েছি, নানাভাই কে আমরা সবাই প্রচন্ড ভয় পাই,অসম্ভব রকমের ডিসিপ্লিন মেইনটেনকারি,রাগী একটা মানুষ,আর নানি হলেন খুবই নরম দিলের গরম মানুষ! তবে নানা-নানু দু'জনের কমন একটা স্বভাব হলো এরা আদর করেন তবে তা প্রকাশ করতে পারেন না... সব সময় মনে হবে শাসনই করছেন! আগে বুঝতাম না তবে এখন কিছুটা বুঝি,আসলে তারা আমাদের কে অনেক ভালোবাসেন,কিন্তু সেভাবে প্রকাশ করতে পারেন না।
আম্মুর রুমে চা দিতে যেয়ে দেখি সে তখনো ফোনে কথা বলছে তার ছোট বোনের সাথে!!এই হলো আরেক সমস্যা! নানুর বাসা,খালার বাসা আর আমাদের বাসা,এই তিন বাসার মহিলাদের ফোনের বিল যদি কখনো মাস শেষ হিসেব করা হয়,আমি শিউর সবার মাথায় হাত উঠবে! এক বাসায় ডিম ভাঙ্গলে সে বাসার বাকি বাসিন্দারা জানার আগে অন্য দু 'বাসায় খবর পৌছে যাবে,সারা দিন সব কাজের ফাঁকে ও আম্মু,খালামনি আর মামীরা অপেক্ষায় থাকনে কতক্ষনে মোবাইল কানে ধরবেন!আজব অবস্থা!!
আম্মু চা হাতে নিয়ে বলল,
--কি হইছে?ডাকছিলি কেন?
--এমনি
-তোর নানুর চা'তে কিন্তু ভুলেও চিনি দিবি না
--হুম,দেইনি।
--ইশরে,চা তে এতো মিষ্টি দিয়েছে তোর মেয়ে যে মুখেই দিতে পারছি না!!!
আমি অবাক হয়ে পেছনে তাকালাম! দেখি নানু চায়ের কাপ নিয়ে আম্মুর রুমে এসেছে,আর এমন ভাবে চা খাচ্ছে যেন তাতে আমি বিক্রমপুরের সব মিষ্টির রস ঢেলে দিয়েছি!!
--আম্মা ও আপনার চায়ে চিনি দিয়েছে??হায় হায়,জলদি কাপ রাখেন।
--হুম,তাই তো দেখছি,সমস্যা নেই,নাতনি বানাইছে যখন খাই!
আম্মু আমার দিকে চোখ গরম করে তাকালেন,ওদিকে ছোট খালা মোবাইলে লাইনে আছেন!!ইয়া আল্লাহ,আমি তো গেছি!!
আমি চেঁচিয়ে বললাম,
--আম্মু আমি একটু মাত্র চিনি দিছি,নানি তো বলছিলো ২চামচ দিতে!
নানু বালিশে হেলান দিয়ে বলল,
--তুই ঐ একটুই দিবি কেন?দিবি না যখন দিবিই না ব্যাস...!
আম্মুও সাথে সুর মেলালো,
--ঠিকই তো,একটুইবা দিবি ক্যান??ডাঃ কড়া নিষেধ করে দিয়েছে আর সেখানে?নাহ,তুই বুঝদার হইলিনা!
আমার তখন মনে মনে বলতে লাগলাম,'ইয়া আল্লাহ...হয় আমারে উঠায় নেন,আর না হইলি একখান দড়ি ফালান আমি আকাশে উইঠা যাই!! এই বয়সে এসে আম্মি কা মাম্মি মানে নানি আমার সাথে কূটনামি করল!''
আমি রাগ করে রুম থেকে বের হতে হতে শুনলাম,এই ঘটনা আম্মু যথারীতি তার ছোটবোনের কাছে বলতেছে,একটু পর এই কথা বড় মামির কানে যাবে,সে বলবে ছোট মামির কাছে,এই ভাবে এই খবর ফুল-ফ্যামিলি জানবে,আর যদি নানাভাইয়ের কানে যায়,তাহলে আমার তো সুখের সীমা থাকবে না!! ভাবতে ভাবতে ডাইনিং এ এসে মাথা ঝাঁকালাম...''আরে ধুর,এতো চিন্তার কি আছে!!যা বলবে এক কান দিয়ে ঢুকায়ে আরেক কান দিয়ে বের করে দিবো,ব্যাস!!'
আম্মুর রুমে আবারো উঁকি দিলাম,নানি আমাকে দেখে মিট মিট করে হাসছে,আমি ও চোখ ছোট করে ভ্রু নাচালাম!
রুমে আসতে আসতে মনে মনে হাসলাম,হাসলে নানি কে অনেক সুন্দর লাগে,আর দেখতে তো একদম সিনেমার নায়িকা!হাহাহা...

[একটা বয়সে মানুষ নাকি ছোট বাচ্চাদের মতো অবুঝ হয়ে যায়,তখন তারা বাচ্চাদের মতো রাগ করেন,আবদার করেন...মনে হয়,আমার নানা-নানু ও তাদের দলেই যাচ্ছেন :) ]
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×