শুকনোপাতার কাব্য-১৫
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই দূরে দূরেই থাক
দূর আকাশের তারা হয়ে
একাই জ্বলতে থাক,
আমি মাটির শুকনোপাতা
রাতের তারার সাথে আমি
কইতে না চাই কথা!
তুই দূরে দূরেই থাক
কারন আমার অনেক রাগ!
আমি কইনা কথা হেসে
আমি যাইনা যশে ভেসে!
আমি মাটির শুকনোপাতা
হুঁশ হারিয়ে কারো মনে
দেইনা অনেক ব্যাথা...
তুই মেঘের দেশেই থাক
বৃষ্টি ঝরে আমার সুরে
তুই ঘুমিয়েই নাক ডাক!
আমি ঝরা শুকনোপাতা
মন খারাপের বৃষ্টি ও তাই
বোঝে আমার ব্যাথা...
তুই নিজের মতোই থাক
বাঁকিয়ে নিজের নাক!
আমার ছোট্ট মনের দ্বার
খোলা রাখি বারবার,
তুই আসিস যদি ভুলে
তাই রাখবোনা দোর খুলে!
তুই নিজের হয়েই থাক
তুই ভুলে আমায় থাক,
আমার যায় আসে না কিছু!
এখন আমারো নাক উঁচু!
না হয় হলাম শুকনোপাতা
তবু ধূলোয় মোড়া রাজ্য
থেকে চাইনা সজীবতা....!
[উৎসর্গ-শুকনোপাতার রাজ্যের এক কোকিল-কোকিলা দম্পতি। আজ তাদের বিবাহ বার্ষিকী। যদিও বিবাহের পর তাদের কে কাক-দম্পতি উপাধি দেয়া হয়েছে!(মাঝে মাঝে কাক স্বরে ঝগড়া করে)। তবে শুকনোপাতা যেখানেই থাকুক,মাটিতে,অথবা বাতাসে,ভিজে না হয় ধূলো মলিন হয়ে,কোকিল-কোকিলা ঠিকই তাকে মনে রাখে

]
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন