somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট নদী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




--বাবা,ও বাবা
--হু,বল
--বাবা,শুননা...?
--হুম,শুনছিতো বল।
স্কুল ব্যাগের সাইড পকেট থেকে পানি বের করে বোতলের ক্যাপ খুলতে খুলতে আবারো ডাক দিল,
--ও বাবা,তুমি কি করো?
বাবা এবার মোবাইলের স্ক্রীনের দিক থেকে মুখ তুলে মেয়ের দিকে তাকালো,
--নদী,আমি মোবাইল এ একটা ইমপোর্টেন্ট ম্যাসেজ লিখছি,তোমার সাথে একটু পরে কথা বলি?
--নাহ,তুমি আমার সাথে এখনই কথা বলো!
বাবা কপাল কুঁচকে বলল,
--ওকে,কি বলবে বলো।
পাঁচ কি ছয় বছরের ছোট্ট নদীর মুখে সাথে সাথে ভূবন ভুলানো হাসি ফুটে উঠলো,হাতের বোতলটা ব্যাগে রেখে বলল,
--বাবা,জানো,আমি স্কুলে বিস্কিট দৌড় কম্পিটিশনে ফাইনালের জন্য সিলেক্ট হয়েছি,আর কালকে ড্রয়িং ক্লাসে আমি 'ভেরি গুড' পেয়েছি।
--আচ্ছা?তাই নাকি,মাশায়াল্লাহ।
বলেই বাবা আবারো মোবাইলের দিকে মনোযোগ দিল। নদীর মুখের হাসিতে মনে হয় কিছুটা ভাটা পড়ল! সে একটা দীর্ঘশ্বাস ফেলে!আশে পাশের দিকে তাকাতে লাগল... মাঝে মাঝে অবশ্য আড় চোখে বাবাকেও দেখতে লাগল,কিন্তু বাবার সেদিকে খেয়াল নেই! হঠাৎ কি মনে করে নদী আবারো চেঁচিয়ে উঠল,
--বাবা,দেখো,দেখো...ওটা কি?
বাবা একবার মাথা তুলে সেদিকে তাকালেন,তারপর আবারো মোবাইলের দিকে মনোযোগ দিলেন,
--ওটা ফ্লাইওভার মা।
--বাবা ওটার উপর দিয়ে কি রিকশা যায় না?এই যে আঙ্কেল আপনি ঐটার উপর দিয়ে যান না কেন?
--আহা,নদী,ওটার উপর দিয়ে রিকশা যায় না,বাস,সিএনজি এসব যায়।
--ওওও...
নদী মনে হলো ফ্লাইওভারের উপর দিয়ে যেতে না পারার দুঃখে আরেকটা দীর্ঘশ্বাস ফেলল! কিন্তু একটু পরেই আবারো চেঁচিয়ে উঠল,
--বাবা,আমরা ফ্লাইওভারের উপর দিয়ে কি নানু বাসায় যেতে পারবো?
--নাহ,তবে লায়লা ফুপির বাসা থেকে আসার সময় ওখান দিয়ে আসতে পারব।
--সত্যি?!!
--হুম।
--বাবা,আমরা লায়লা ফুপির বাসায় কবে যাবো?
--যাবো একদিন
--কবে বাবা?কাল যাবো?
হঠাৎ বাবার মোবাইল বেজে উঠলো,বাবা ইশারায় নদীকে চুপ করতে বলে,মোবাইলে কথা বলায় মনোযোগ দিলেন। কিন্তু নদীর মনে হয় না ব্যাপারটা পছন্দ হলো,সে বিরস মুখে আবারো চারপাশ দেখায় মনোযোগ দিল। মাঝে মাঝে দু'হাত দিয়ে নিজের চুলের ছোট্ট ছোট্ট ঝুটি গুলো ঠিক করছিল,একবার বাবার দিকে তাকালো,সে কার সাথে যেনো কথা বলছে,খুব গম্ভীর মুখ করে,বাবা বলছিল,
--ভাই দেখেন আমার এই মুহুর্তে লোনটা খুবই জরুরী দরকার,না হলে অনেক বড় লস হয়ে যাবে ব্যাবসায়,প্লিজ ভাই,একটু কনসিডার করেন...
নদী বাবার কথার তেমন কিছুই বুঝলো না! সে হঠাৎ রিকশা ওয়ালা আংকেলকে ডাক দিল,
--আংকেল আপনি আমার স্কুল চিনেন?
--হুম,চিনি
--আপনি আমাকে চিনেন?
রিকশাওয়ালা আংকেল হাসলেন,
--না গো মনি তোমারে চিনি না,তয় তুমিও আমার মনির মতোন ফরফর করো খালি!
নদী মনে হয় বেশ মজা পেল,
--মনি কোথায় আংকেল?আপনি ওকে আজ স্কুলে নিয়ে যাননি?
--না গো,মনি আল্লাহর কাছে গেসেগা...!
কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালেন। জ্যাম ছাড়ার কোন লক্ষন নেই যেনো! নদী বিরস মুখে একবার এপাশে তো একবার ওপাশে তাকাতে লাগল। নদী আবারো বাবার দিকে তাকালো,বাবা মোবাইলে কথা শেষ করেছে,রিকশা থেকে একটু উঠে সামনের দিকে তাকালেন,জ্যাম ছাড়ছে কি না তা দেখার জন্য বোধহয়। নদীর দিকে তাকিয়ে একটু অবাক হলেন বাবা!মেয়েটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে...!!
--কি হয়েছে?কি দেখছো?
নদী কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বাবা লক্ষ্য করলেন,নদীর নাকের দু'পাশ একটু পরপর ফুলে উঠছে! একটা নিঃশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রাখলেন,নদী বাবার হাত সরিয়ে দিল,
--সরি মা,বাবা একটু ঝামেলায় আছি তো তাই তোমার দিকে মনোযোগ দিতে পারছি না।
এবার নদী ঠোঁট ফোলাতে শুরু করল!
--আরে একি?!!সরি বললাম তো মা ...
নদী গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে বাবার দিকে ফিরে বলল,
--তুমি পঁচা বাবা,তুমি আমাকে আদর করো না!
বাবার চোখ বড় বড় করে বলল,
--সে কি?কেন?
--তুমি আমাকে কই আদর করো?সেই সকালে চলে যাও,রাতে আমি ঘুমিয়ে পড়লে আসো,রোজ তো আম্মু আমাকে স্কুলে নিয়ে যায়,তুমি যাও?
বাবা হেসে বললেন,
--কি করবো বল মা? বাবার যে দোকানে অনেক কাজ এখন...
--তুমি আমাকে আর ভালোবাসো না,আমি যে এতোবার বাবা বাবা বলে ডাকি তুমি শোনই না!তুমি থাকো তোমার মুইবাল নিয়ে! (মনে হয় নদী এখনো মোবাইলটা ভালোভাবে উচ্চারন করতে শিখেনি!)
--আহারে...না মা,রাগ করো না,বাবার দোকানের ঝামেলাটা যেয়ে নিক,তারপর আমরা অনেক গল্প করবো,হ্যা?
নদী পিটপিট করে বাবার দিকে তাকালো, ঠোঁট খানিকটা বাঁকা করে বলল,
--হুম,ওকে।
ঠিক তখনই আবারো বাবার মোবাইলটা বেজে উঠলো,বাবা একবার মোবাইলটার স্ক্রিনের দিকে তাকালো,তারপর দ্রুত রিসিভ করে আবারো কথা বলায় ব্যাস্ত হয়ে পড়লেন।আর নদী? সে আরেকদফা ঠোঁট ফুলিয়ে অন্যদিকে মুখ ঘোরালো...
জ্যাম ছেড়ে দিয়েছে। রিকশা চলতে শুরু করলো। নদীদের রিকশাটা শাজাহানপুরের দিকে ঢুকে গেল,আর তাদের পাশের রিকশাটা মালিবাগের দিকে...
সেই রিকশায় বসা মেয়েটি ঠোঁটে অস্পষ্ট হাসি নিয়ে একবার পেছন ফিরে নদীদের রিকশাটার দিকে তাকালো। রিকশাটা দৃষ্টির আড়াল হয়ে গেল মেয়েটির,আর মেয়েটিও ঝাপসা চোখে সামনের দিকে চোখ ফেরালো।দ্রুত ব্যাগ থেকে টিস্যু বের করলো,কেউ যেনো আবার না দেখে তার অশ্রু,তাই কাজল সহই চোখের পানি মুছতে লাগল...!
পৃথিবীতে এতো মায়া-মমতা,ভালোবাসা আছে বলেই হয়তো এখনো মানুষ স্বপ্ন দেখে,প্রাণ খুলে হাসে,আর বুক ভরে নিঃশ্বাস নেয়...
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×