somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজয় শীল
মানুষের মাঝে মানবীয় গুণাবলী বিকশিত হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের সম্মান নিয়ে বেচে থাকুক। বাঘ, ভাল্লুক, জন্তু-জানোয়ারের বিশেষণে যেন আর বিশেষায়িত না হয়। এ উদ্দেশ্যে আমার মিশন "চরিত্র গঠন আন্দোলন"।

নিজেকে যাচাই করুনঃ কোথায় আপনার অবস্থান

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনার সম্মুখে ঘটা কোন ঘটনায় আপনার ভূমিকাটা কি হওয়া উচিৎ তা নিয়ে কি কখনো চিন্তা করেছেন? আমরা আসলে বেশির ভাগ সময়ে বুঝে উঠতে পারিনা কোন ভূমিকাটা আমার জন্য উপযুক্ত।

উদাহরণ না দিলে বিষয়টা সবার কাছে হয়তো ঝাপসা বোধ হবে। ধরুণ, আপনার পাশের বাড়ীতে আগুণ লাগল। আপনার সামনে অনেকগুলো অপশন রয়েছে – আপনি আক্রান্ত স্থানে গিয়ে মালামাল উদ্ধার করতে পারেন, বালতি নিয়ে গিয়ে পানি ফেলতে পারেন, মোবাইলে বন্ধুদের আসার জন্য ফোন করতে পারেন, ছবি তুলে বা লাইভ ফেইজবুকে শেয়ার করতে পারেন, উদ্ধারকৃত মালামাল রক্ষণাবেক্ষণ করতে পারেন বা ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারেন কিংবা ভিতরে আটকে থাকা শিশু বা মহিলাটিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে পারেন অথবা শুধুমাত্র প্রত্যক্ষদর্শীর ভূমিকা পালন করতে পারেন । এ ক্ষেত্রে আপনাকেই ঠিক করতে হবে আপনি আসলে কোন কাজটার জন্য উপযুক্ত বা কোন কাজটা এ মুহূর্তে দ্রুত ফল দিবে।

এভাবে আপনি যে কোন ঘটনার সাথে নিজের ভূমিকার কথা চিন্তা করুন। তখন দেখবেন আপনার উপযুক্ততা আপনি নিজেই পরখ করতে পারবেন। এবং মোক্ষম সময়ে সঠিক ভূমিকায় আত্মপ্রকাশ করতে পারলে আপনি হয়ে উঠবেন বেষ্ট পারফর্মার।

বেশির ভাগ সময়েই আমরা মাত্রাতিরিক্ত ইমোশনাল হয়ে যে কাজের জন্য উপযুক্ত না সেটাই করার জন্য উঠে পড়ে লাগি। অথচ এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি উপযুক্ত ছিলেন যার চিন্তা আপনার মাথায়ই আসেনি। এটার কারণ হচ্ছে আপনি ঘটনার সম্মোহনে আচ্ছন্ন ছিলেন।

অত্যধিক কর্মচঞ্চলতার মধ্যে আপনাকে হতে হবে ধীরস্থির আর অত্যধিক নীরবতার মধ্যে আপনাকে হতে হবে কর্মচঞ্চল, এটা খুব জটিল প্রক্রিয়া। যার জন্য সাধনার প্রয়োজন, চর্চার প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×